কফ সিরাপ রফতানিতে কড়া কেন্দ্র, জারি নয়া নির্দেশিকা

খবর লাইভ : পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়াতে ৬৬ জন শিশু মৃত্যুর ঘটনায় এবার কড়া পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। আগেই সেন্ট্রাল ড্রাগস স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও-র তরফে ওষুধ প্রস্তুতকারী সংস্থা মেইডেন ফার্মাসিউটিক্যালস লিমিটেডকে শো-কজ নোটিশ পাঠানো হয়েছিল।এবার কফ সিরাপ রফতানিতে নতুন নির্দেশিকা জারি করল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক।

রফতানির আগে ভারতে তৈরি কফ সিরাপ সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে।ছাড়পত্র মিললে তবেই ভারতীয় কফ সিরাপ বিদেশে রফতানি করা যাবে। সোমবার এই মর্মে নির্দেশিকা জারি করেছে সরকার।জুন মাস থেকেই নয়া নিয়ম কার্যকর হবে বলে জানানো হয়েছে।
ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেডের তরফে জারি করা বিশেষ নির্দেশিকায় বলা হয়েছে, কফ সিরাপ রফতানির আগে সরকারি ল্যাবরেটরিতে পরীক্ষা করাতে হবে।সেই নমুনা পরীক্ষায় পাশ করলে তবেই বিদেশে রফতানির অনুমতি মিলবে। আগামী ১জুন থেকেই এই নিয়ম মানতে হবে ওষুধ প্রস্তুতকারী সংস্থাগুলিকে।এই নির্দেশের সঙ্গেই সরকারি ল্যাবরেটরির তালিকাও প্রকাশ করা হয়েছে।
কলকাতা, মুম্বই, চেন্নাই, হাদরাবাদ-সহ একাধিক শহরে কফ সিরাপের নমুনা পরীক্ষা করতে পাঠানো হবে।গত একবছরে ১৭০০ কোটি ডলারের কফ সিরাপ রফতানি করেছে ভারত। তারপরেই প্রকাশ্যে আসে গাম্বিয়ার ঘটনাটি।পশ্চিম আফ্রিকার নানা দেশে বিষাক্ত ওষুধ রফতানি করেছিল ভারতের অভিযুক্ত কোম্পানিটি। বিশেষ কয়েকটি কফ সিরাপ খাওয়ার ফলে শিশুদের কিডনি বিকল হয়ে গিয়েছে।পরীক্ষা করে দেখা যায়, বেশ কিছু বিষাক্ত কেমিক্যালের প্রভাবে পেট ব্যথা, বমির মতো উপসর্গ দেখা দেয়। তারপরেই কিডনি বিকল হয়ে মৃত্যু হয় আফ্রিকার শিশুগুলির।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago