বিরাটের শতরান জলে গেল, গুজরাটের কাছে ৬ উইকেটে হেরে প্লে-অফ থেকে ছিটকে গেল আরসিবি

খবর লাইভ : ব্যর্থ হয়ে গেল বিরাট কোহলির শতরান। আইপিএল থেকে ছিটকে গেল রয়‍্যাল চ‍্যালেঞ্জার্স ব‍্যাঙ্গালোর। এদিন গুজরাত টাইটান্সের কাছে ৬ উইকেটে হারল আরসিবি। গুজরাতে হয়ে দুরন্ত ইনিংস খেলেন শুভমন গিল। শতরান করেন তিনি। আরসিবি ম‍্যাচ হারায় প্লে-অফে পৌঁছে গেল মুম্বই ইন্ডিয়ান্স।

ম‍্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। প্রথমে ব‍্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৭ রান করে আরসিবি। আরসিবির হয়ে শতরান করেন বিরাট কোহলি। ১০১ রান করেন তিনি। ২৮ রান করেন ফ‍্যাফ ডুপ্লেসি। ১১ রান করেন ম‍‍্যাক্সওয়েল। ২৬ রান করেন ব্রেসওয়েল। গুজরাতের দুই উইকেট নেন নুর আহমেদ। একটি করে উইকেট নেন মহম্মদ শামি, যশ দয়াল এবং রশিদ খান।

জবাবে ব‍্যাট করতে নেমে জয় তুলে নেয় গুজরাত। সৌজন্যে শুভমন গিল। ১০৪ রানে অপরাজিত তিনি। ঋদ্ধিমান সাহা করেন ১২ রান। বিজয় শঙ্কর করেন ৫৩ রান। আরসিবির হয়ে দুই উইকেট মহম্মদ সিরাজের। একটি করে উইকেট নেন বিজয়কুমার এবং হর্ষল প‍্যাটেল।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago