এসএসকেএমের ঘটনায় মামলা দায়ের হল রাজ্যের প্রাক্তনমন্ত্রী মদন মিত্রের বিরুদ্ধে

খবর লাইভ : শুক্রবার রাতে এসএসকেএমের ঘটনায় মামলা দায়ের হল রাজ্যের প্রাক্তনমন্ত্রী এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে।তাঁর জীবনে মামলার বৃত্ত পূরণ হল। কংগ্রেস থেকে তৃণমূল সব আমলেই তাঁর বিরুদ্ধে মামলা করা হল। শুক্রবার রাতে এসএসকেএমের ঘটনায় মামলা দায়ের হল রাজ্যের প্রাক্তনমন্ত্রী এবং কামারহাটির বিধায়ক মদন মিত্রের বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে এই মামলা দায়ের করল হাসপাতাল কর্তৃপক্ষ। শুক্রবার রাতে রোগী ভর্তিকে কেন্দ্র করে মদন বিরুদ্ধে হাসপাতালে দাঁড়িয়ে উত্তেজনা ছড়ানোর অভিযোগ করা হয়েছে। এই ঘটনার পর দলকে কটাক্ষ করে ধন্যবাদ জানিয়েছেন বিধায়ক। দাবি করেছেন, তৃণমূল তাঁর জীবনে মামলা বৃত্ত পূর্ণ করল।

পুলিশ জানিয়েছে, এসএসকেএমের ঘটনায় বিধায়কের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৫০৯ এবং ৫০৬ ধারায় মামলায় দায়ের করা হয়েছে। প্রতিক্রিয়ায় দলের দুর্নীতিকেই টার্গেট করেছেন তৃণমূল বিধায়ক। মদন মিত্র জানিয়েছেন, তিনি কাটমানি বা আবাস যোজনায় টাকা খাওয়া নিয়ে কেস খাননি। বরং একজন স্বাস্থকর্মীদের হাসপাতালে ভর্তি করাতে গিয়ে তাঁর বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। একইসঙ্গে তাঁর সংযোজন, কংগ্রেস আমলে তাঁর বিরুদ্ধে মামলা ছিল। সিপিএম তাঁর বিরুদ্ধে মামলা করেছিল। বিজেপিও তাঁর বিরুদ্ধে মামলা করেছে। এবার তৃণমূল সরকার তাঁর বিরুদ্ধে মামলা করে এই বৃত্ত পূর্ণ করল।
এই ঘটনায় তাঁর নতুন জন্ম হল বলেও দাবি করেছেন মদন মিত্র। শনিবার এসএসকেএম নিয়ে তৃণমূল তাঁকে সংযত থাকতে নির্দেশ দিয়েছিল। রবিবার ফের মদনের বিস্ফোরণ। তবে মুখ্যমন্ত্রী সম্পর্কে এদিন কোনও শব্দ খরচ করেননি কামারহাটির বিধায়ক।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago