খবর লাইভ : বজবজের বাজি কারখানায় আগুন। বজবজের নন্দরামপুর দাসপাড়া এলাকায় বেআইনি বাজি কারখানায় আগুন। বাড়ির মধ্যে বসেই বাজি বানানোর অভিযোগ। এই ঘটনায় অগ্নিদদ্ধ হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। তবে স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। আহত অনেকে। মৃতদের মধ্যে একজন নাবালিকা ও একজন শিশু বলে জানা গিয়েছে।
বাড়িটির উপরে দোতলায় কাজ হচ্ছিল। জানা গেছে, এদিন হঠাৎ বিকট শব্দে ভয় পেয়ে যান এলাকাবাসীরা। দমকল আসার আগেই আগুন নেভানোর কাজ শুরু করেছিলেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে দমকলের তিন ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাড়িটিতে বাজি তৈরির কাজ চলত বলেই স্থানীয়দের দাবি। তুবড়ি বানানোর কাজ হতো। উপরের ঘরে গুদাম করে বাজি রাখা হত বলেও খবর। বাড়িটি আগুনে ভেঙে পড়ে গেছে। ছাইয়ের স্তূপে পরিণত হয়েছে। যদিও প্রশাসনের দাবি, বাজি বানাতে গিয়ে নয়, অন্য কোনও কারণে আগুন লেগেছে। পুলিশ সূত্রের খবর, এখনও পর্যন্ত ৩ জনের মৃত্যুর খবর মিলছে। তাদের মধ্যে একজন নাবালিকা। ওই বাড়িটির গৃহবধূ এবং তাঁর শিশুও মারা গিয়েছে বলে সূত্রের খবর। মৃতদের মধ্যে দুজনের পরিচয় মিলেছে, পম্পা হাটি ও জয়শ্রী হাটি। এই ঘটনায় আপাতত একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…