খবর লাইভ : ঝুকেগা নেহিঁ! —”রোখা যায়নি, রোখা যাবে না।” শনিবার প্রায় সাড়ে ৯ ঘন্টা সিবিআই জিজ্ঞাসাবাদের পর নিজাম প্যালেস থেকে বুক ফুলিয়ে বেরিয়ে ছিলেন। সিবিআই দফতরের বাইরে দাঁড়িয়েই কেন্দ্র ও তার শাসক দল বিজেপির বিরুদ্ধে বিদ্রোহের সুরে দীপ্তকণ্ঠে
আওয়াজ তুলেছিলেন। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আজ, সোমবার থেকে ফের নবজোয়ারে জনজোয়ার তুলতে বাঁকুড়া থেকে কর্মসূচি শুরু করছেন। আরও দশগুণ উৎসাহ নিয়ে ইন্দাস থেকে সফর শুরু।
পরিস্কার হয় গিয়েছে ইডি-সিবিআই জুজু দেখালেও শিরদাঁড়া বন্ধক রাখবেন না, বরং দিল্লির কাছে মাথা না নুইয়ে আন্দোলন আরও জোরদার করবেন অভিষেক। যেখানে শেষ করেছিলেন, ঠিক সেখান থেকেই শুরু। কলকাতা থেকে আজ দুপুরে বাঁকুড়ার ইন্দাসে যাবেন অভিষেক। সেখানে বজ্রাঘাতে আহতদের পরিবারের সঙ্গে দেখা করবেন তিনি। জয়পুরে রোড শো, বিষ্ণুপুরে দলের অধিবেশন এবং জনসংযোগের একগুচ্ছ কর্মসূচি রয়েছে তাঁর।
উল্লেখ্য, সিবিআইয়ের ডাকে সাড়া দিয়ে গত শুক্রবার বিকেলে সোনামুখী থেকে কলকাতা ফিরতে হয়েছিল অভিষেককে। কর্মসূচি তাঁর ৬০ দিনের। কিন্তু মাত্র ২৫ দিনের মাথায় ছন্দপতন ঘটায় সিবিআই। উদ্দেশ্য একেবারেই রাজনৈতিক। কেন্দ্রীয় এজেন্সিকে লেলিয়ে দিয়ে বিজেপির ষড়যন্ত্র, এমনই অভিযোগ এনেছে তৃণমূল। কিন্তু নিট ফল জিরো, বিজেপিকে ঘোড়ার ডিম দেখিয়ে আরও দিশাহারা করার লক্ষ্যে ফের জনসংযোগের ময়দানে তৃণমূলের প্রধান সেনাপতি।
Abhishek Banerjee-tmc-nabojoyar-bankura
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…