দিল্লিতে তাপমাত্রা ৪৫ ডিগ্রি!  তাপপ্রবাহের সতর্কতা জারি

খবর লাইভ : তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা রাজধানীবাসীর। তাপপ্রবাহের জের এতটাই যে রবিবার সেখানে তাপমাত্রা পৌঁছেছে ৪৫ ডিগ্রিতে। জারি হয়েছে তাপপ্রবাহের সতর্কতা। আবহাওয়া দফতরের পূর্বাভাস ,আগামী কয়েক দিনে রাজধানীতে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী থাকবে।

গরমে রীতিমত ফুটছে দিল্লি। রোদে গায়ে জ্বালাপোড়া অবস্থার জোগাড়।রবিবার দিল্লির নজফগড়ে তাপমাত্রা পৌঁছে গিয়েছে ৪৫ ডিগ্রিতে। সোমবার এই তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। সারা দিনে মেঘলা আকাশ থাকলেও ভ্যাপসা গরমে আরও অস্বস্তিকর অবস্থা তারি হবে বলে পূর্বাভাস। তবে দুপুরের দিকে ২৫ থেকে ৩০ কিমি বেগে হাওয়া দিতে পারে রাজধানীতে। দু’দিনের তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।
তবে আবহাওয়া দফতর এও জানিয়েছে, পশ্চিমি ঝঞ্ঝার কারণে আগামী বুধবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দিল্লিতে। সে ক্ষেত্রে গরম কিছুটা হলেও কমতে পারে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago