ট্রাফিক মামলার নিষ্পত্তিতে জরিমানার অঙ্ক চমকে দেওয়ার মতো!

খবর লাইভ : ট্রাফিক মামলার নিষ্পত্তি করে জরিমানা হিসাবে দু’কোটিরও বেশি টাকা আদায় করল আদালত। উল্লেখ্য, শনিবারই আলিপুর ও ব্যানঙ্কশাল আদালতে বসে লোক আদালত। আদালত সূত্রের খবর, শুধু ব্যা ঙ্কশাল আদালতেই এনআই অ্যাক্টের মামলা, ট্রাফিক মামলা ও অন্যান্য কেসের নিষ্পত্তিতে রাজ্য সরকারের তহবিলে এসেছে ৭২ কোটি টাকা।

লালবাজার সূত্রে খবর, বহু বাইক ও গাড়ির মালিকই ট্রাফিক মামলার জরিমানার টাকা অত সহজে দিতে চান না। ফলে একেকটি গাড়ির বিরুদ্ধে বকেয়া মামলা বাড়তেই থাকে। বিশেষ করে কোনও গাড়িতে দুর্ঘটনার পর বোঝা যায়, সেটির বিরুদ্ধে ঠিক কতগুলি মামলা বকেয়া রয়েছে। যে গাড়ি বা বাইক আরোহীরা ট্রাফিক আইন ভেঙে গাড়ি চালানোর প্রবণতা রয়েছে, তাঁদের বিরুদ্ধেই জরিমানার পাহাড় জমতে থাকে। তবে সবচেয়ে বেশি জরিমানার টাকা না দেওয়ার প্রবণতা রয়েছে বাস ও মালবাহী গাড়ির মালিকদের। আর সেই ক্ষেত্রে ট্রাফিকের মামলা যাতে খুব তাড়াতাড়ি নিষ্পত্তি হয়, তার জন্যআ লোক আদালত বসানো হয়। তবে মূল জরিমানার এক তৃতীয়াংশ টাকা দিয়েই মামলার নিষ্পত্তি করার চেষ্টা করেন গাড়ির মালিকরা।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ট্রাফিক মামলার নিষ্পত্তির জন্যি শনিবার ব্যাাঙ্কশাল আদালতে সাতটি বেঞ্চ বসে। এই আদালতে ১০ হাজার ৯২টি গাড়ি ও বাইকের মামলা নিষ্পত্তির জন্য আসে। মোট মামলার সংখ্যা ছিল ৪৬ হাজার ৮১০টি। মূল জরিমানার পরিমাণ ছিল ১ কোটি ৮০ লাখ ১৩ হাজার ৩৩০ টাকা। সেখানে লোক আদালতে মামলার শুনানির পর ট্রাফিক মামলা নিষ্পত্তি বাবদ আদায় হয় ৬৭ লাখ ৭৮ হাজার ৬২৯ টাকা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago