শিশু সন্তানের দেহ ব্যাগে ভরে বাড়িতে বাবা! সিএমওএইচের কাছে রিপোর্ট চাইল স্বাস্থ্য ভবন

খবর লাইভ : মর্মান্তিক! অ্যাম্বুল্যান্সের ভাড়া দিতে না পারায় ৫মাসের সন্তানের দেহ ব্যাগ ভরে বাড়ি ফিরছেন বাবা। রবিবার, এই খবরে তোলপাড় হয় গোটা রাজ্য। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জের ঘটনায় অস্বস্তিতে পড়ে রাজ্য স্বাস্থ্য দফতরও। এর জেরে উত্তর দিনাজপুরের সিএমওএইচ-এর কাছে রিপোর্ট তলব করল স্বাস্থ্য ভবন।

মাস পাঁচেক আগে যমজ পুত্র সন্তানের জন্ম দেন কালিয়াগঞ্জের মুস্তাফানগরের বাসিন্দা অসীম দেবশর্মার স্ত্রী। নবজাতকরা অসুস্থ হলে পড়ায় প্রথমে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়। বৃহস্পতিবার এক শিশু সুস্থ হয়ে গেলেও অপরজনের অবস্থার অবনতি হয়। তাকে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে শনিবার রাতেই মৃত্যু হয় শিশুর। অসীমের অভিযোগ, চিকিৎসের পরামর্শে তিনি ১০২ অ্যাম্বুল্যান্স সার্ভিসে ফোন করলেও কোনও সাহায্য মেলেনি। এরপরই বাইরে অ্যাম্বুল্যান্সের সঙ্গে কথা বলেন মৃত শিশুর বাবা। তাঁর কাছে ৮ হাজার টাকা চাওয়া হয় বলে অভিযোগ। কিন্তু অত টাকা দেওয়ার ক্ষমতা অসীমের ছিল না। রবিবার সকালে ১৭০ টাকা দিয়ে ব্যাগ কিনে, সেই ব্যাগে করেই মৃত সন্তানের দেহ ফিরিয়ে আনেন তিনি। অসীমের কথায়, “কষ্টে বুক ফেটে যাচ্ছিল।“

এই ঘটনা সংবাদমাধ্যমে প্রকাশিত হতেই, অস্বস্তিতে পড়ে স্বাস্থ্য দফতর। ঠিক কী ঘটেছিল, তা জানতে চেয়ে রিপোর্ট তলব করা হয়েছে উত্তর দিনাজপুরের সিএমওএইচের কাছে। কোনও গাফলতির ঘটনা ঘটলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago