মেয়ের সঙ্গে সাক্ষাতে কেঁদে ভাসালেন দুজনেই, মেয়েকে আশ্বস্ত করলেন অনুব্রত!

খবর লাইভ : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে দ্বিতীয়বারের জন্য দেখা হল জেলবন্দি অনুব্রত মণ্ডল ও তাঁর জেলবন্দি মেয়ে সুকন্যা মণ্ডলের।সোমবার দুপুরে দিল্লির তিহার জেলে সাক্ষাৎ হয় তাঁদের। দীর্ঘদিন পর পরস্পরকে দেখে আবেগপ্রবণ হয়ে পড়েন বাবা ও মেয়ে। মেয়েকে দেখেই অনুব্রত বলেন, “চিন্তা করিস না। সব ঠিক হয়ে যাবে”।একই সঙ্গে চোখে জলও চলে আসে বীরভূমের ডাকাবুকো তৃণমূল নেতার। আর মেয়ের সঙ্গে দেখা হওয়ার পরই যেন কিছুটা বদলে গেলেন অনুব্রত মণ্ডল।
আসলে নিজের গ্রেফতারি নিয়ে বিপর্যস্ত হলেও মেয়ের গ্রেফতারি মন থেকে মেনে নিতে পারছেন না তিনি। স্বাভাবিক কারণেই মেয়ের জন্য অসম্ভব চাপে রয়েছেন কেষ্ট।ইডি হেফাজত শেষে মেয়ে সুকন্যা দিল্লির তিহার জেলে বন্দি রয়েছেন। এরপরই তাঁর সঙ্গে দেখা করার ইচ্ছাপ্রকাশ করেছিলেন অনুব্রত। একথা জানিয়ে আদালতে আবেদনও করেন তিনি। কিন্তু আদালতের তরফে জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করতে বলা হয়েছিল। এর পর জেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন অনুব্রত। সেই আবেদন মঞ্জুর করে তিহার জেল কর্তৃপক্ষ।সোমবার জেলের নিয়ম মেনে কথা হয় ২ জনের। আর তারপর থেকেই ভোলবদল অনুব্রত মণ্ডলের।
তিহার জেলে দ্বিতীয়বার অনুব্রত মণ্ডলের সঙ্গে মেয়ে সুকন্যার সাক্ষাৎ। ফের আবেগে ভাসলেন দু’জনেই। কান্নায় ভেঙে পড়লেন তাঁরা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago