সলমনকে কলকাতায় চাক্ষুষ করতে টিকিটের দাম ৩ লক্ষ টাকা!

খবর লাইভ : অপেক্ষার আর মাত্র ২৪ ঘণ্টা। শনিতেই বলি ‘সুলতান’ শহর মাতাবেন। কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ সেরেই সোজা অনুষ্ঠান মঞ্চে পৌঁছে যাবেন ভাইজান। বৃহস্পতিবার টুইট করে সেই কথা জানিয়েছে তৃনমূল। আগামিকাল ইস্টবেঙ্গল গ্রাউন্ডে ‘দ্য-বাং, দ্য ট্যুর রিলোডেড’ নামের একটি অনুষ্ঠানে সলমানকে একঝলক দেখার আশায় টিকিটের চাহিদা তুঙ্গে। তেরো বছর পর তিলোত্তমায় ভাইজান। তাই অনুষ্ঠানের টিকিটের মূল্য চড়লো তিন লক্ষ টাকা পর্যন্ত।

বলিউডের অন্যতম জৌলসপূর্ণ, তারকাখচিত মিউজিক্যাল শো দা-বাং ট্যুর। উত্তেজনায় ফুটছে মেগাস্টারের অনুরাগীরা। সলমান ছাড়াও উপস্থিত থাকার কথা সোনাক্ষী সিনহা, জ্যাকলিন ফের্নান্ডেজ, প্রভু দেবা, গুরু রণধাওয়া, আয়ুষ শর্মা, কামাল খান-সহ আরও অনেক বলি তারকাদের। টিকিটের দাম শুরু ৬৯৯ থেকে গ্যালারির জন্য। সর্বাধিক টিকিটের দাম ৪০০০০ টাকা, এটা অবশ্য রেডি এবং দাবাং জোনের জন্য। যদি আপনি একদম কাছ থেকে ভাইজানকে লাইভ দেখতে চান, পেতে চান লাউঞ্জের নানা সুবিধা তাহলে আপনাকে দিতে ২ থেকে ৩ লক্ষ টাকা।

এদিকে সলমানকে স্বাগত জানাতে প্রস্তুত কালীঘাটও। শনিবার দুপুর তিনটে নাগাদ মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে দু’জনের সৌজন্য সাক্ষাৎ হতে চলেছে। ‘বাংলার মিষ্টি’ দিয়ে সলমানকে স্বাগত জানাবেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, বিশ্ব বাংলার কিছু উপহার সামগ্রীও তুলে দেওয়া হবে সলমানের হাতে। নিজের লেখা বইও উপহার হিসাবে সলমানের হাতে তুলে দেবেন মুখ্যমন্ত্রী বলেই সূত্র মারফত জানা যাচ্ছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago