জেল থেকে মুক্তি মিলেছে, এবার স্থায়ী জামিন চেয়ে ইসালামাবাদ হাইকোর্টের দ্বারস্থ ইমরান

খবর লাইভ : আদালত চত্বর থেকে অবৈধ গ্রেফতারির জেরে আদালতের নির্দেশে জেলমুক্তি হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খানের। মাত্র ৭২ ঘন্টার ব্যবধানে ফের ইসালামাবাদ হাইকোর্টে উপস্থিত হলেন ইমরান খান। আল কাদির ট্রাস্ট দুর্নীতি মামলায় স্থায়ী জামিনের আবেদন জানিয়ে ফের আদালতে এলেন ইমরান খান। শুক্রবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার নাগাদ ইসলামাবাদ হাই কোর্টে হাজির হন পাকিস্তান(Pakistan) তেহরিক-ই-ইনসাফ (PTI) দলের চেয়ারম্যান ইমরান। আদালতে হাজির হওয়ার পর বিচারবিভাগীয় বিধি মেনে বায়োমেট্রিক পরীক্ষা সংক্রান্ত কাজের জন্য তাঁকে নিয়ে যাওয়া হয়।

উল্লেখ্য, আল কাদির ট্রাস্টের নির্মীয়মাণ বিশ্ববিদ্যালয় থেকে বেআইনি ভাবে কয়েক হাজার কোটি টাকা নেওয়ার অভিযোগ রয়েছে, ইমরান, তাঁর স্ত্রী বুশরা বিবি এবং খান দম্পতির ঘনিষ্ঠ কয়েক জনের বিরুদ্ধে। এই মামলার তদন্ত করছে ‘ন্যাব’ (ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো)। এই মামলায় গত ১ মে ইমরানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। পাকিস্তান সরকারের অভিযোগ, তার একাধিক বার নোটিশ পাঠানো হলেও ইমরান তার জবাব দেননি। যার জেরেই জারি হয় গ্রেফতারি পরোয়ানা। এই মামলাতেই এবার স্থায়ী জামিনের আর্জি জানিয়ে ইসালামাবাদ হাইকোর্টে উপস্থিত হলেন ইমরান খান।

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে এই মামলাতেই অভিযুক্ত ইমরান জামিনের আবেদন জানাতে ইসলামাবাদ হাই কোর্টে গিয়েছিলেন। সে সময় আদালত চত্বর থেকেই তাঁকে গ্রেফতার করে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী। যদিও বৃহস্পতিবার ইমরানের এই গ্রেফতারিকে ‘অবৈধ’ বলে জানিয়ে দেয় পাক সুপ্রিম কোর্ট। এপ্রসঙ্গে বিচারপতি স্পষ্ট জানান, বিচারবিভাগের দ্বারস্থ হতে যাওয়ার সময় কোনও অভিযুক্তকেই আদালত চত্বর থেকে গ্রেফতার করা যায় না। এর পরেই মুক্তি দেওয়া হয় ইমরানকে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago