সারা দেশে ‘দ্য কেরালা স্টোরি’ চললেও বাংলার ক্ষেত্রে নয় কেন? রাজ্যের জবাব চাইল সুপ্রিম কোর্ট

খবর লাইভ : সারা দেশে ‘দ্য কেরালা স্টোরি’ চললেও বাংলার ক্ষেত্রে তার ব্যতিক্রম হবে কেন, তা নিয়ে প্রশ্ন তুললেন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় এবং বিচারপতি পিএস নরসীমার বেঞ্চ। ‘দ্য কেরালা স্টোরি’ নিষিদ্ধ করার বিরুদ্ধে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিলেন সিনেমাটির নির্মাতারা। সেই মামলাতেই পশ্চিমবঙ্গ সরকারের বক্তব্য জানতে চেয়ে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। এর পাশাপাশি তামিলনাড়ু সরকারের বক্তব্যও জানতে চেয়েছে আদালত।
প্রযোজক সংস্থার আইনজীবী হরিশ সালভে আদালতে জানান, আইনশৃঙ্খলার দোহাই দিয়ে সিনেমাটির সম্প্রচার নিষিদ্ধ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি তিনি জানান, তার আগেই সিনেমাটি ৩ দিন ধরে দেশের বিভিন্ন প্রান্তে চললেও, কোনও সমস্যা হয়নি।
রাজ্যের আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি
জানান, সিনেমাটি রাজ্যে চালানো হলে আইনশৃঙ্খলাজনিত সমস্যা হতে পারে বলে গোয়েন্দা রিপোর্ট ছিল। তা ছাড়া কেরল হাই কোর্টও যে সিনেমাটির নির্মাতাদের নিয়ম মেনে চলার কথা বলেছে, সে কথা স্মরণ করিয়ে দেন তিনি।

প্রধান বিচারপতি বলেন, “সিনেমাটি সারা দেশে মুক্তি পেয়েছে। পশ্চিমবঙ্গ ভারতের অন্যান্য অংশের তুলনায় আলাদা নয়।” তারপরই তাঁর প্রশ্ন, “কেন পশ্চিমবঙ্গ সিনেমাটি নিষিদ্ধ করবে?”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago