খবর লাইভ : কুম্বলে বলেন, আমার মনে হয় নির্বাচকরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি ট্রিক মিস করে গেছেন।
চলতি আইপিএল-এ দুরন্ত পারফরম্যান্স ঋদ্ধিমান সাহার। গুজরাত টাইটান্সের হয়ে চলতি আইপিএলে এখনও পযর্ন্ত ১১ ম্যাচে ২৭৩ রান করেছেন ঋদ্ধিমান। শেষ ম্যাচে লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে দুরন্ত ইনিংস খেলেন ঋদ্বি। তবুও ভারতীয় দলে সুযোগ পাননি তিনি। আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় দলে নেই ঋদ্ধিমান সাহা। আর এরপরেই দেশের প্রাক্তন ক্রিকেটাররা প্রশ্ন তুলেছেন নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে। ঋদ্ধির দলে ডাক না পাওয়া নিয়ে এবার মুখ খুললেন ভারতীয় দলের প্রাক্তন কোচ অনিল কুম্বলে। তিনি বলেন, আমার মনে হয় নির্বাচকরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি ট্রিক মিস করে গেছেন।
এদিন কুম্বলে বলেন,”ঋদ্ধিমান সাহাকে দেখুন। গোটা মরশুম জুড়ে শুধুমাত্র স্টাম্পের পিছনেই নয়, সামনেও অসাধারণ । খুব ধারাবাহিকতার সঙ্গে খেলে চলেছেন তিনি। তিনি অনেক সময় মানুষের চোখের আড়ালে রয়ে যান কিন্তু তিনি ভারতের অন্যতম শ্রেষ্ঠ উইকেট রক্ষক। আমার মনে হয় নির্বাচকরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি ট্রিক মিস করে গেছেন। তাঁর দলে থাকা উচিত ছিল। আমি জানি কে এস ভরত দলের অন্যতম একজন সদস্য এবং তিনি যখন খেলার সুযোগ পেয়েছেন ভালো খেলেছেন।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…