খবর লাইভ : ইতিহাসে এই প্রথমবার! এর আগে এই দিন কখনও আসেনি পাকিস্তানে। দেশের অর্থনৈতিক অবস্থা এতই বেহাল যে হজযাত্রার জন্য সৌদি আরব থেকে বিভিন্ন দেশের জন্য যে কোটার ব্যবস্থা করা হয়, এ বছর তা ফিরিয়ে দিল ইসলামাবাদ।গত ৭৫ বছরের ইতিহাসে এই পরিস্থিতি কখনও আসেনি। আগে কখনও হজের কোটা ফেরাতে হয়নি তাদের। পাকিস্তান সরকারের পক্ষ থেকে এ বছর সরকারি ভাবে কাউকে মক্কায় পাঠানো হচ্ছে না।এর থেকে এটা স্পষ্ট যে দেশের অর্থনীতি একেবারে তলানিতে পৌঁছেছে।
ইসলাম ধর্মাবলম্বীদের জন্য সবচেয়ে পবিত্র শহর সৌদির মক্কা। সেখানেই জন্মগ্রহণ করেছিলেন হজরত মহম্মদ। প্রতি বছর এই শহরে তীর্থযাত্রা করে থাকেন মুসলমানেরা। বিশ্বের নানা প্রান্ত থেকে তাঁরা মক্কায় হাজির হন বছরের একটি বিশেষ সময়ে। পুণ্য সঞ্চয়ের তাগিদেই মুসলমানদের এই হজযাত্রা। ইসলামে শারীরিক ভাবে সক্ষম এবং আর্থিক ভাবে সামর্থ্যযুক্ত যে কোনও মুসলমানের জন্য হজযাত্রা বাধ্যতামূলক। ইসলামিক ক্যালেন্ডারের শেষ মাসে হজযাত্রার আয়োজন করা হয়। পাঁচ থেকে ছ’দিন ধরে চলে ধর্মীয় অনুষ্ঠান। হজযাত্রায় সৌদি আরবে তাই থিকথিকে ভিড় হয় প্রতি বছর। ভিড় সামাল দিতে প্রশাসনকেও রীতিমতো হিমশিম খেতে হয়। হজযাত্রা সুষ্ঠুভাবে সম্পন্ন করা সৌদি সরকারের কাছে বড়সড় চ্যালেঞ্জ। হজের পুণ্যার্থীদের নিয়ন্ত্রণের স্বার্থে প্রতিটি দেশের জন্য কোটা নির্দিষ্ট করে দেয় সৌদি আরব। কোন দেশ থেকে কত জন মক্কায় আসবেন, তা সৌদিকে আগে থেকে জানাতে হয়। কোটার মাধ্যমে আর্থিক সাহায্যও মেলে। দেশের মুসলমান জনসংখ্যার উপর কোটার সুবিধার মাত্রা নির্ভর করে। সে দিক থেকে বরাবরই অন্য অনেক দেশের চেয়ে এগিয়ে থাকে পাকিস্তান। প্রতি বছর পাকিস্তান হজের কোটায় বহু পুণ্যার্থী পাঠিয়ে থাকে। এ বছর সৌদি থেকে ১ লক্ষ ৭৯ হাজার মানুষের কোটা পাকিস্তানকে দেওয়া হয়েছিল। কিন্তু ইসলামাবাদ তা ফিরিয়ে দিয়েছে। হজযাত্রা এখন পাকিস্তানবাসীর কাছে বিলাসিতার সমান।
হজযাত্রায় কত টাকা মাথারিছু খরচ ?
পাক সংবাদমাধ্যমের পরিসংখ্যান অনুযায়ী, হজযাত্রার আয়োজন করতে হলে এ বছর পাকিস্তানের দরকার ছিল মোট ২ হাজার ৩০০ কোটি টাকা। তার মধ্যে অর্থ মন্ত্রককেই দিতে হত ৭৩৭ কোটি টাকা। তীর্থযাত্রার জন্য এই মুহূর্তে এত খরচ করার সাধ্য পাকিস্তানের নেই। সংবাদমাধ্যম সূত্রে খবর, ইসলামাবাদ বহু অব্যবহৃত আসন ফিরিয়ে দিয়েছে। এ ভাবে পাক সরকার প্রায় ১৯৬ কোটি টাকা বাঁচাতে পেরেছে।
গত বছর হজযাত্রায় মাথাপিছু খরচ ছিল ৭ লক্ষ ১০ হাজার টাকা (পাকিস্তানি মুদ্রা)। এ বছর খরচের পরিমাণ ৭৫ শতাংশ বেড়ে গিয়েছে। পাকিস্তানি মুদ্রার দাম পড়ে যাওয়া এই খরচ বৃদ্ধির একমাত্র কারণ। এ সবের মাঝে পাকিস্তানের কেউ যদি ব্যক্তিগত উদ্যোগে নিজের পকেট থেকে খরচ করে মক্কায় যেতে চান, তবে যেতেই পারেন। তাঁদের জন্য পাক বিমান সংস্থাগুলি বিমানের ভাড়ারও পরিবর্তন করেছে। প্রতি পুণ্যার্থীকে মক্কা পৌঁছে দিতে বিমানভাড়া বাবদ খরচ হবে ৭১ হাজার থেকে ৯৬ হাজার টাকা, জানিয়েছে পাক এয়ারলাইন্স। দেশের উত্তর অংশ থেকে পুণ্যার্থীরা যেতে চাইলে তাঁদের জন্য বিমানভাড়া আরও কিছুটা বেশি হবে। ব্যক্তিগত উদ্যোগে হজযাত্রা যাঁরা করতে চান, পাকিস্তান সরকার এ বছর তাঁদের কোনও ভর্তুকি দিচ্ছে না। তবে এক পাক মন্ত্রী জানিয়েছেন, সরকার পুণ্যার্থীদের কিছু সাহায্য করার চেষ্টা করবে।
গত বছরও পাকিস্তান সরকার হজযাত্রীদের ভর্তুকি দিতে পারেনি। ফলে মক্কায় যেতে অনেককেই সমস্যায় পড়তে হয়েছিল। এ বছরও ভর্তুকি নেই। উল্টে হজের কোটাও তুলে নিয়েছে ইসলামাবাদ।সেক্ষেত্রে নিজের উদ্যোগে কতজন পুণ্যার্থী হজযাত্রার যাবেন সেদিকে সকলের নজর থাকবে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…