খবর লাইভ : জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। সৌজন্যে যশস্বী জসওয়াল। ৯৮ রানে অপরাজিত তিনি।
ঘরের মাঠে হার কলকাতা নাইট রাইডার্সের। এদিন রাজস্থান রয়্যালসের কাছে ৯ উইকেটে হারল নীতীশ রানার দল। রাজস্থানের হয়ে দুরন্ত ইনিংস খেলেন যশস্বী জসওয়াল। ৯৮ রানে অপরাজিত তিনি। বল হাতে চার উইকেট যুজবেন্দ্র চ্যাহালের।
ম্যাচে এদিন টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসন। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৯ রান করে কলকাতা। কলকাতার হয়ে ৫৭ রান করেন ভেঙ্কটেস আইয়র। ১০ রান করেন জেসন রয়। গুরবাজ করেন ১৮ রান। ২২ রান করেন নীতীশ রানা। রাজস্থানের হয়ে চার উইকেট নেন চ্যাহাল। দুই উইকেট নেন বোল্ট। একটি করে উইকেট নেন সন্দীপ শর্মা এবং কে এম আসিফ।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় রাজস্থান। সৌজন্যে যশস্বী জসওয়াল। ৯৮ রানে অপরাজিত তিনি। ৪৮ রানে অপরাজিত অধিনায়ক স্যামসন। শূন্য রান করেন জস বাটলার। এই হারে প্লে-অফে যেতে কিছুটা চাপে কেকেআর।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…