ফের বাড়ল গরমের দাপট! বৃষ্টির আশায় তিলোত্তমাবাসী

খবর লাইভ : বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবত শক্তি সঞ্চয় করে ধীরে ধীরে ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‘মোকা’। ক্রমশ তা ধেয়ে আসছে উপকূলের দিকে। সোমবার ঘূর্ণাবর্ত দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর নিম্নচাপে পরিণত হতে পারে। তার পর ক্রমে নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।ইতিমধ্যে মোকা নিয়ে ওড়িশা,বাংলার উপকূলীয় এলাকাগুলিতে সতর্কতা জারি হয়েছে। এই পরিস্থিতিতেই আবহাওয়া দফতর জানাল,রবিবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে দক্ষিণবঙ্গে। ভোরের দিকে মেঘলা আকাশ থাকলেও বেলা বাড়াতেই রোদের তেজ বেড়েছে। এমনকী রবিবার ফের চল্লিশ ডিগ্রি ছুঁতে পারে তাপমাত্রার পারদ বলে জানিয়েছে হাওয়া অফিস।

পাশাপাশি হাওয়া অফিস জানিয়েছে, আগামী বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। বরং তাপমাত্রা অনেকটা বাড়বে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। তিন থেকে পাঁচ ডিগ্রি তাপমাত্রা বেড়ে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় পারদ ৪০ ডিগ্রি ছুঁয়ে যেতে পারে। আবারও গরমে পুড়তে পারে বাঁকুড়া,পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের মতো জেলাগুলি, এমনটাই অনুমান করছেন আবহাওয়াবিদরা।
আপাতত আগামী কয়েকদিন উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলি, অর্থাৎ, দার্জিলিং, কালিম্পং-এ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। কোনও কোনও অঞ্চলে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিও হতে পারে। আলিপুরদুয়ার, কোচবিহা্র‌ জলপাইগুড়িতে হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে আপাতত বৃষ্টির সম্ভাবনা কমেছে মালদহ ও দুই দিনাজপুরে। এই তিন জেলার তাপমাত্রা আগামী কয়েকদিনে বাড়বে বলেই মনে করা হচ্ছে।
এদিকে ঘূর্ণিঝড় ‘মোকা’র প্রভাবে কলকাতায় আপাতত আংশিক মেঘলা আকাশ। বেলা গড়াতেই রোদের দাপট বেড়েছে। এদিন তিলোত্তমায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ২৭.১ ডিগ্রি। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৫ ডিগ্রি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৫১ থেকে ৮৫ শতাংশ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago