বড়সড় নাশকতার ছক বানচাল, পুলওয়ামায় বিপুল পরিমাণ আইইডি উদ্ধার

খবর লাইভ : কয়েকদিন আগেই শহীদ হয়েছেন পাঁচ জওয়ান।জি-২০ সম্মেলনের আগেই সেনা-জঙ্গি সংঘর্ষে ফের উত্তপ্ত কাশ্মীর। এর মধ্যে বড়সড় নাশকতা এড়াল পুলওয়ামা। তবে এবার পুলিশের সাফল্য। বড়সড় নাশকতার ছক বানচাল হল। তল্লাশি অভিযান চালিয়ে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণে আইইডি। গ্রেফতার হয়েছে এক যুবক।

জানা গিয়েছে, পুলওয়ামায় জঙ্গিরা বড় নাশকতার ছক কষেছিল।কাশ্মীর পুলিশের তৎপরতায় চক্রান্ত বানচাল হয়েছে। এক যুবককে গ্রেফতার করা হয়। ধৃত ইসফাক আহমেদ ওয়ানি আরিগামের বাসিন্দা। তাকে জেরা করে তল্লাশিতে ৫-৬ কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। এই ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
কাশ্মীরের রাজৌরি এলাকায় জঙ্গিদমনে অভিযান চালায় সেনা। সেই সময়েই জঙ্গিরা বিস্ফোরণ ঘটায়। পাঁচজন জওয়ানের মৃত্যু হয়। তাঁদের মধ্যে একজন রাজ্যের,নাম সিদ্ধান্ত ছেত্রী। এরপরই বারামুলার একটি জঙ্গি ডেরায় অভিযান চালায় ভারতীয় সেনাবাহিনী। দু পক্ষের সংঘর্ষে নিহত হয় এক জঙ্গি।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি জম্মু কাশ্মীরের পুলওয়ামায় জেলায় ভারতীয় সেনার একটি গাড়ি আত্মঘাতী বোমার শিকার হয়। এই হামলায় ৪০ জন সিআরপিএফ শহীদ হয়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago