খবর লাইভ : দুর্নীতি নিয়ে এ রাজ্যে সরব কংগ্রেস।অথচ ছত্তীসগড়ে সেই কংগ্রেসই জড়াল বড়সড় দুর্নীতিতে।যে সে অঙ্ক নয়,প্রায় ২ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। ছত্তীসগঢ়ে মদ দুর্নীতি মামলার তদন্তে এমনই দাবি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।শনিবার এই দুর্নীতি মামলায় ইডির হাতে গ্রেফতার হয়েছেন কংগ্রেস নেতা তথা রাইপুরের মেয়র আইজাজ ধীবরের ভাই আনোয়ার ধীবর। রাইপুরে একটি হোটেলে তল্লাশির সময় তাঁকে গ্রেফতার করেন ইডি আধিকারিকরা।
ইডির তরফে জানানো হয়েছে, প্রায় ২ হাজার কোটি টাকার এই দুর্নীতির নেপথ্যে রয়েছে একাধিক রাজনৈতিক নেতা-সহ প্রভাবশালী ব্যক্তি। ইডির দাবি, ২০১৯ থেকে ২০২২, ছত্তীসগঢ়ে বিশাল অঙ্কের টাকার আবগারি নিয়ে দুর্নীতি হয়েছে। ইডি সূত্রে জানা গিয়েছে, আনোয়ারকে সামনে রেখে কিন্তু একাধিক বড় বড় নেতা এবং আমলা এই দুর্নীতিতে যুক্ত। ২০২২ এর মে মাসে আর্থিক নয়ছয় প্রতিরোধ আইনে (পিএমএলএ) একটি মামলার তদন্ত করেছিল আয়কর দফতর।সেই তদন্ত করতে গিয়েই প্রকাশ্যে আসে আবগারি দুর্নীতির।আনোয়ারকে গ্রেফতারের পর ইডির দাবি, তিনিই এই মদ দুর্নীতির সিন্ডিকেটের অন্যতম মাথা। এর সঙ্গে রাজ্যের সরকারি দফতরের কোনও কোনও আধিকারিকও যুক্ত আছেন বলে মনে করছে ইডি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…