খবর লাইভ : ভারতে একদিনের বিশ্বকাপ খেলা নিয়ে বিরাট শর্ত রাখল পাকিস্তান ক্রিকেট বোর্ড। চলতি বছর পাকিস্তানের মাটিতে বসতে চলেছে এশিয়া কাপের আসর। কিন্তু ভারতীয় ক্রিকেট বোর্ড আগেই জানিয়ে দিয়েছে পাকিস্তানে খেলতে যাবে না ভারতীয় দল। এশিয়া কাপ নিরপেক্ষ কোন জায়গায় আয়োজনের কথা জানান ভারতীয় বোর্ড সচিব। এরপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফ থেকে বলা হয় ভারত পাকিস্তানে এশিয়া কাপ খেলতে না গেলে ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসবে না তারা। তবে এখন সুর নরম করছে। তবে ভারতে একদিনের বিশ্বকাপ খেলতে আসতে পিসিবি রেখেছে এক শর্ত।
আরও পড়ুনঃ ফের বাড়ল গরমের দাপট! বৃষ্টির আশায় তিলোত্তমাবাসী
সূত্রের খবর, এক দিনের বিশ্বকাপে অংশগ্রহণ করার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ডের কাছ থেকে লিখিত আশ্বাস চেয়েছে পিসিবি। পিসিবির দাবি ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে ভারতীয় দলকে পাকিস্তানে পাঠানো হবে, এই মর্মে লিখিত আশ্বাস পেলে তবেই একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবেন বাবররা। এই নিয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ডের এক ঘনিষ্ঠ সূত্রের দাবি, ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যাপারে ভারত লিখিত আশ্বাস দিলেই একদিনের বিশ্বকাপ খেলতে ভারতে আসবে পাকিস্তান। আগামী ৮ মে এসিসি-র সভায় যোগ দিতে দুবাই যাবেন পিসিবি চেয়ারম্যান নাজম শেঠি। সেখানে এশিয়া কাপ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে চান।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…