খবর লাইভ : অর্থনৈতিক সঙ্কট মেরুদন্ড ভেঙে দিয়েছে পাকিস্তানের। এই অবস্থায় সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ় শরিফ এবং বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টোর বিদেশ সফর নিয়ে প্রশ্ন তুললেন ইমরান খান।দেশের অর্থ অপচয় করে বিদেশে ঘুরে বেড়ানোর অভিযোগে পাকিস্তানের শাসক জোটকে বিঁধেছেন তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান।শনিবার লাহোরে ইমরানের দল পিটিআইয়ের তরফে একটি মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে গাড়িতে চেপেই শামিল হন ইমরান। ওই মিছিল থেকে পাকিস্তানের সুপ্রিম কোর্ট, সংবিধান এবং দেশের প্রধান বিচারপতির পাশে দাঁড়ানোর কথা বলা হয়।
মিছিল শেষ হওয়ার পর পাক সরকারের বিরুদ্ধে তোপ দেগে ইমরান বলেন, গোটা বিশ্বের কাছে পাকিস্তান অপদস্থ হচ্ছে।তারপরই বিলাবলের উদ্দেশে ইমরানের প্রশ্ন, বিলাবল, আপনি কি দেশের টাকায় বিদেশ যাওয়ার আগে এক বারও জানতে চাননি যে, এতে পাকিস্তানের লাভ হবে না ক্ষতি হবে? রাজা চার্লসের রাজ্যাভিষেক অনুষ্ঠানে উপস্থিত থাকতে এখন লন্ডনে রয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী।
সম্প্রতি এসসিও গোষ্ঠীর বিদেশমন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে গোয়ায় এসেছিসেন সে দেশের বিদেশমন্ত্রী বিলাবল ভুট্টো জারদারি। সেই বৈঠকে পাকিস্তানের নাম না করেই সন্ত্রাসবাদকে প্রশ্রয় দেওয়ার অভিযোগে পড়শি রাষ্ট্রকে আক্রমণ শানায় ভারত।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…