খবর লাইভ : কলকাতার হয়ে দুরন্ত ইনিংস রিঙ্কু সিং এর। এই জয়ের ফলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর।
জয়ে ফিরল কলকাতা নাইট রাইডার্স। এদিন সানরাইজার্স হায়দরাবাদকে ৫ রানে হারাল নীতীশ রানার দল। কলকাতার হয়ে দুরন্ত ইনিংস রিঙ্কু সিং এর। এই জয়ের ফলে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল কেকেআর।
আরও পড়ুনঃ অশান্ত মণিপুর,পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামল
ম্যাচে এদিন টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন কলকাতার অধিনায়ক নীতীশ রানা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭১ রান করে কেকেআর। নাইটদের হয়ে সর্বোচ্চ ইনিংস খেলেন রিঙ্কু সিং। ৪৬ রান করেন রিঙ্কু। ৪২ রান করেন নীতীশ। ২০ রান করেন জেসন রয়। শূন্য রান করেন গুরবাজ। ৭ রান করেন ভেঙ্কটেশ আইয়র। ২৪ রান করেন রাসেল। হায়দরাবাদের হয়ে দুটি করে উইকেট নেন জনসেন এবং নটরাজন।
জবাবে ব্যাট করতে নেমে ১৬৬ রানে শেষ হয়ে যায় হায়দরাবাদের ইনিংস। হায়দরাবাদের হয়ে লড়াই করেন মারকাম। ৪১ রান করেন তিনি। ৩৬ রান করেন ক্লাসেন। মায়াঙ্ক আগরওয়াল করেন ১৮ রান। কেকেআরের হয়ে দুটি করে উইকেট নেন বৈভব আরোরা এবং শার্দুল ঠাকুর। একটি করে উইকেট নেন হর্শিত রানা, আন্দ্রে রাসেল, অনুকুল রায় এবং বরুণ চক্রবর্তী।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…