শুভেন্দুর কনভয়ের ধাক্কায় হত যুবক, অবরোধ চণ্ডীপুরে

খবর লাইভ : নির্লজ্জতার চরম সীমা ছাড়ালেন রাজ্যের বিরোধী দলনেতা। বৃহস্পতিবার তার কনভয়ের ধাক্কায় এক নিরীহ সাইকেল আরোহীর মৃত্যু হয়। এই ঘটনা ঘটার পরেও থামেনি কনভয়। ক্ষুব্ধ এলাকার মানুষ। গভীর রাতে জাতীয় সড়ক অবরোধ করেন। উত্তেজনা তুঙ্গে।

ঘটনা ঘটে ১১৬/বি জাতীয় সড়কে। দিঘা-নন্দকুমারের মাঝে চণ্ডীপুরে। কনভয় যাওয়ার সময় সাইকেল আরোহী সেখ ইসরাফিলকে ধাক্কা মারে। হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই তার মৃত্যু হয়। এরপরেই চণ্ডীপুরের জাতীয় সড়ক অবরোধ করেন স্থানীয়রা। দাবি, এবার শাস্তি চাই গদ্দারের। বেপরোয়া গাড়ি চালানোর দায় তাকেই নিতে হবে। এর আগে আসানসোলে কম্বল বিতরণের অনুষ্ঠানে পদপিষ্ট হয়ে মানুষের মৃত্যু হওয়ার পরেও অভিযুক্ত গদ্দারবাহিনী নূন্যতম মানবিক সৌজন্য দেখিয়ে ঘটনাস্থলে যায়নি। এবারও একই ঘটনা। এবার তারা শেষ দেখে ছাড়তে চান। রাস্তা অবরোধ করে টায়ার জ্বালিয়ে চলে সাধারণ মানুষের বিক্ষোভ। পুলিশের কাছে দাবি, অভিযুক্তকে চরম শাস্তি দিতে হবে।

এই ঘটনা প্রসঙ্গে পুলিশ সুপার অমরনাথ কে বলেন, চণ্ডীপুরে একটা দুর্ঘটনা ঘটেছে। শুভেন্দু অধিকারীর কনভয়ের ধাক্কায় দুর্ঘটনা বলে অভিযোগ এসেছে। আমরা ঘটনাস্থলে গিয়ে সমস্ত কিছু খতিয়ে দেখছি। এখনও স্পষ্ট করে কিছু বলা যাচ্ছে না। এলাকায় উত্তেজনা রয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম শেখ ইসরাফিল (৩৩)। তাঁর বাড়ি ভৈরবপুরে। বৃহস্পতিবার রাত ১০টা নাগাদ ঘটনাটি ঘটেছে। ওই ব্যক্তি চণ্ডীপুর পেট্রল পাম্পের কাছে রাস্তা পারাপার করছিলেন। প্রত্যক্ষদর্শীদের দাবি, সেই সময়েই শুভেন্দুর কনভয়ের সামনের গাড়িটি তাঁকে ধাক্কা দেয়। অভিযোগ, কনভয়টি প্রচণ্ড গতিতে যুবককে ধাক্কা মারার পর ঘটনাস্থলে আর দাঁড়ায়নি। দুর্ঘটনার পরেই সেখান থেকে চলে গিয়েছে কনভয়। এই ঘটনার পরেই দিঘাগামী ১১৬বি জাতীয় সড়ক অবরোধ করেন এলাকাবাসী

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago