খবর লাইভ : বুধবারও সকাল থেকেই অশান্ত পূর্ব মেদিনীপুরের ময়না। বিজেপির ডাকা ১২ ঘন্টার বন্ধ সফল করতে ময়না বিধানসভার বিভিন্ন জায়গায় পথ অবরোধে নেমেছেন বিজেপির নেতা-কর্মীরা। পুলিশের গাড়িকেও ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে বিজেপির কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। বেলা বাড়তে শুরু হয়ে গিয়েছে পুলিশি তৎপরতাও। ময়না থানার পাশাপাশি, জেলা সদর থেকে আসা বিশাল পুলিশ বাহিনী পথে নেমে ব্যারিকেড হটিয়ে অনেকগুলি রাস্তা খুলে দেয়। এই নিয়ে অবরোধকারীদের সঙ্গে বচসা বাধে পুলিশের।
আরও পড়ুনঃ নিষিদ্ধ হবে বজরং দল!কর্নাটকে নির্বাচনী ইস্তেহার প্রকাশ কংগ্রেসের
বিজেপির বুথ সভাপতি বিজয়কৃষ্ণ ভুঁইয়া ‘খুনের’ ঘটনাকে কেন্দ্র করে এখনও উত্তপ্ত পরিস্থিতি।সকাল থেকে বন্ধ দোকানপাট। বনধ সফল করতে রাস্তায় নেমেছে বিজেপি। ময়নার অন্নপূর্ণা বাজারে বন্ধ ঘিরে বিজেপির পিকেটিং। বাঁশ দিয়ে রাস্তা ঘিরে ফেলা হয়। পুলিশের গাড়িকেও যেতে বাধা দেওয়া হয়। অন্যদিকে, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রস্তুত পুলিশও। রাস্তায় রাস্তায় মোতায়েন বিশাল পুলিশ বাহিনী। মজুত রয়েছে জলকামানও।
বলাইপণ্ডা বাজারেও আগুন জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয়। জোর করে দোকানপাট বন্ধ করাল বিজেপি।
ময়নার বিজেপি বিধায়ক অশোক দিন্দার দাবি, “আমরা গণতান্ত্রিক পথে আন্দোলন করছি। ময়না জুড়ে যেভাবে সন্ত্রাস কায়েম করার চেষ্টা চলছে এলাকার মানুষই তা রুখে দেবেন। পুলিশের সামনে লাগাতার বোমাবাজি চলছে। বিজেপি নেতাদের প্রকাশ্যে খুন করা হচ্ছে। এর বিরুদ্ধে আমরা আন্দোলন চালিয়ে যাব।’’
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…