দিল্লি পুলিশের নিরাপত্তা ফিরিয়ে দিলেন প্রতিবাদরত কুস্তিগীররা!

খবর লাইভ : দিল্লি পুলিশের নিরাপত্তা ফেরালেন দিল্লিতে প্রতিবাদরত কুস্তিগীররা। তাঁদের দাবি, যন্তর মন্তরেই যদি তাঁদের নিরাপত্তা না থাকে, তাহলে গোটা দেশের কোথাও কুস্তিগীররা সুরক্ষিত নন। এই প্রসঙ্গে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বজরং পুনিয়া বলেন, ‘আমাদের জন্য দিল্লি পুলিশের পক্ষ থেকে বিশেষ নিরাপত্তা দেওয়া হয়েছিল। তবে আমরা নিরাপত্তারক্ষীদের চলে যেতে বলেছি। যন্তর মন্তরেই যদি আমরা সুরক্ষিত না থাকি, তাহলে আমরা কোথাও নিরাপদ নই।আমরা কুস্তিগীর ভাইবোনরা এক সঙ্গে হয়ে প্রতিবাদ করছি। আলাদা করে কোনও নিরাপত্তা নেওয়ার প্রয়োজন নেই।

ভারতীয় কু্স্তি ফেডারেশনের সভাপতি তথা উত্তরপ্রদেশের বিজেপি সাংসদ ব্রিজ ভূষণ শরণ সিং যৌন হয়রানির অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। প্রতিবাদী কুস্তিগীররা তার বিরুদ্ধে এফআইআরের পাশাপাশি কুস্তি ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে তাঁর বহিষ্কারের দাবি জানিয়েছেন। কিন্তু সুবিচার না পাওয়া পর্যন্ত যে তাঁদের লড়াই চলবে তা শুরুতেই স্পষ্ট করে দিয়েছেন প্রতিবাদী কুস্তিগীররা।ইতিমধ্যেই ব্রিজভূষণ শরণ সিংয়ের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।কিন্তু পুলিশ এখনও কোনও পদক্ষেপ গ্রহণ করেনি তাঁর বিরুদ্ধে।

এই প্রসঙ্গে ব্রিজভূষণ শরণ সিং কুস্তির কাজকর্ম স্বাভাবিক করার দাবি জানিয়ে বলেছিলেন, ‘গত চার মাস ধরে ভারতীয় কুস্তির যাবতীয় কাজকর্ম থমকে রয়েছে। আমি বলছি আমাকে ফাঁসি দিন। কিন্তু কুস্তি কার্যক্রম থামাবেন না। তরুণ কুস্তিগীরদের ভবিষ্যৎ নিয়ে এইভাবে খেলবেন না।’

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago