খবর লাইভ : এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি হারিয়েছেন মালয়েশিয়ার অং ইউ সিন এবং টিও এ আইকে।ইতিহাস তৈরি করলেন ভারতের সাত্ত্বিক সিরাজ এবং চিরাগ শেট্টি। এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ডাবলসে সোনা জয় করলেন এই দুই ব্যাডমিন্টন তারকা। প্রথম ভারতীয় হিসাবে এই কৃতিত্ব অর্জন করল সাত্ত্বিক-চিরাগ জুটি। এর আগে ভারতের দীনেশ খান্না পুরুষদের একক বিভাগে সোনা ছিনিয়ে আনেন। তবে ডবলসে এই প্রথম সোনা।
এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের ফাইনালে সাত্ত্বিক-চিরাগ জুটি হারিয়েছেন মালয়েশিয়ার অং ইউ সিন এবং টিও এ আইকে। ম্যাচের ফলাফল ১৬-২১, ২১-১৭ এবং ২১-১৯। ম্যাচে প্রথম সেটে বিপক্ষের কাছে কিছুটা হলেও পিছিয়ে পড়ে ভারতীয় জুটি। সেই সেটে হারলেও, দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ায় ভারতীয় শাটলাররা। দ্বিতীয় সেটের শুরু থেকেই দাপট দেখায় ভারত। তৃতীয় সেটেও বিপক্ষকে কোনও রকম সুযোগ দেয়নি সাত্ত্বিক-চিরাগ জুটি। তবে বিপক্ষ জুটি চেষ্টা চালিয়ে যান ভারতকে হারানোর। কিন্তু তাতে তারা সফল হয়নি।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…