কালিয়াগঞ্জে যুবকের মৃত্যুর তদন্তভার নিল সিআইডি

খবর লাইভ : কালিয়াগঞ্জে পুলিশি অভিযান চলাকালীন যুবকের মৃত্যুর ঘটনার তদন্তভার নিল সিআইডি।সোমবার সকাল থেকেই কাজ শুরু করতে চলেছে রাজ্যের গোয়েন্দা দফতর।ঘটনার পাঁচদিনের মাথায় ঘটনার তদন্তভার নেওয়া হল। ইতিমধ্যেই এই খবর জানিয়েছেন ডিআইজি অনুপ জয়সওয়াল। তিনি জানিয়েছেন, ”রাজ্য সরকারের নির্দেশে সিআইডি তদন্তভার নিচ্ছে।”
গত বুধবার কালিয়াগঞ্জের সীমান্তবর্তী গ্রাম রাধিকাপুরে পুলিশি অভিযানে মৃত্যুঞ্জয় বর্মণ নামে এক রাজবংশী যুবকের মৃত্যু হয়। অভিযোগ ওঠে পুলিশের গুলিতেই মৃত্যু হয় মৃত্যুঞ্জয়ের। এমনকী ময়নাতদন্তের রিপোর্টেও বুলেটের আঘাত মিলেছে। ঘটনায় উত্তাল হয়ে ওঠে রাধিকাপুর। যদিও এখনও কালিয়াগঞ্জে উত্তেজনা বহাল রয়েছে। অসুস্থ মৃত্যুঞ্জয়ের বাবা রবীন্দ্রনাথ বর্মন, স্ত্রী গৌরীদেবী এখনও শোক কাটিয়ে উঠতে পারেনি। মৃতের দাদা মৃণাল বর্মন কালিয়াগঞ্জ থানার এএসআই মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে দাবি করেন, এএসআইয়ের নেতৃত্বেই পুলিশি অভিযান চলে।
প্রসঙ্গত, গত বুধবার রায়ঞ্জের রাধিকাপুরে একটি বাড়িতে পুলিশ অভিযান চালায় বলে অভিযোগ। কালিয়াগঞ্জে থানা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য বিষ্ণু বর্মণের বাড়িতে যায় পুলিশ। সেখানেই ফের অশান্তি বাধে। তাতেই গুলি চলে বলে অভিযোগ। সেই ঘটনায় মৃত্যু হয় মৃত্যুঞ্জয় বর্মণের। এরপরই ঘটনায় লাগে রাজনীতির রং। মৃত যুবক বিজেপি কর্মী বলে দাবি করে পথে নামে বিজেপি। রায়গঞ্জে অবরোধ কর্মসূচির ডাক দেয় গেরুয়া শিবির। রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী শিলিগুড়ি মোড়ে অবস্থানে বসেন। সেখানে সাংসদ, জেলা বিজেপি নেতৃত্বের সঙ্গে দেখা যায় বিষ্ণু বর্মণকেও।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago