প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে গোপনে ছাত্রীদের ভিডিয়ো তোলার অভিযোগ!

খবর লাইভ : বিশ্ববিদ্যালয়ের শৌচালয়ে গোপনে ছাত্রীদের ভিডিয়ো তোলার অভিযোগ উঠল। এমন ঘটনা ঘটেছে শহরের ঐতিহ্য়শালী প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে। লুকিয়ে শৌচালয়ের ভিতরে ছাত্রীদের অশ্লীল ভিডিয়ো নিজের মোবাইলে তুলেছে ওই কলেজেরই স্নাতক স্তরের এক ছাত্র। কিন্তু অবশেষে হাতেনাতে ধরা পড়ে যায় ছাত্রটি। আর এই ঘটনা প্রকাশ্যে আসায় নিন্দার ঝড় উঠেছে। ব্যাপক চর্চা ছড়িয়ে পড়েছে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে।
কেমন করে কাজ করেছিল ছাত্রটি? প্রেসিডেন্সি সূত্রে খবর, এই‌ বিশ্ববিদ্যালয়ের ডিরোজিও ভবনে ছাত্র–ছাত্রীদের শৌচাগার একেবারে লাগোয়া। মাঝে শুধু একটি দেওয়াল। আর সেই দেওয়ালে ছিল ছিদ্র। যা দেখতে পায় ওই ছাত্রটি। তখনই পরিকল্পনা করে দেওয়ালের ফাঁক দিয়ে মোবাইল ক্যামেরাকে ফিট করা হচ্ছিল। আর ছাত্রীদের গোপন ভিডিয়ো ক্যামেরাবন্দি করছিল অভিযুক্ত ছাত্র। তবে এই কাজ করতে ওই ছাত্র ধরা পড়েছে বলে অভিযোগ। তখনই অন্যান্য ছাত্র–ছাত্রীরা ডিন অব স্টুডেন্টসের কাছে যান। সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই ছাত্রী অভিযুক্ত ছাত্রকে চিহ্নিত করেন। পরে অভিযুক্ত ছাত্র নিজেই লিখিতভাবে বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে স্বীকারও করেছে।
জানা যাচ্ছে? এখানের এক ছাত্রী তখন শৌচালয়ে ছিলেন। তখনই তিনি দেখতে পান একটি মোবাইল ক্রমশ উপরে উঠছে আর নীচে নামছে। তখন অভিযুক্তকে ধরে ফেলেন। অভিযুক্ত ছাত্র ক্ষমা চেয়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার চেষ্টা করে। কিন্তু তখন সেখানে এসে পড়া অন্যান্য ছাত্রীরা এসে পড়েন। আর অভিযোগ তুলে ধরেন কর্তৃপক্ষের কাছে। এই ঘটনায় বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্রছাত্রীদের মধ্যে তুমুল ক্ষোভ তৈরি হয়েছে। ইমেল করে অভিযোগ জমা করা হয়েছে ডিন অফ স্টুডেন্টস এবং অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধানকে।
ঠিক কী বলছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ? তবে এই ঘটনা নিয়ে লিখিত অভিযোগ জানান ওই ছাত্রী। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে রেজিস্ট্রার ডঃ দেবজ্যোতি কোনার বলেন, ‘সমস্ত অভিযোগ একটি হাই পাওয়ার এনকোয়ারি কমিটির কাছে ইতিমধ্যেই তদন্তের জন্য পাঠানো হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ধরনের অপরাধের ক্ষেত্রে একেবারে জিরো টলারেন্স নীতি নেবে। বিশ্ববিদ্যালয় কঠোরতম অবস্থান বজায় রাখবে।’ যদিও এই ঘটনা এখন প্রেসিডেন্সির অন্দরে চর্চার কেন্দ্রবিন্দুতে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago