খবর লাইভ : তৃণমূলের গোষ্ঠী সংঘর্ষে হঠাৎ করেই উত্তপ্ত বেলেঘাটা। পার্টি অফিস ভাঙচুর, তৃণমূল নেতার অফিসেও ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। হামলার মাঝে গুলি চালানোর ঘটনাও ঘটেছে বলে অভিযোগ। ঘটনায় জখম টিঙ্কু দাস নামে এক তণমূল কর্মীকে হাসপাতালে ভর্তি রয়েছে।
খবর পেয়ে এলাকায় পৌঁছন স্থানীয় বিধায়ক পরেশ পাল। যদিও গুলি চালানোর ঘটনা অস্বীকার করেছেন পরেশ পাল। অভিযোগ ৩৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অলকানন্দ দাসের অনুগামীদের বিরুদ্ধে তৃণমূল নেতা রাজু নস্করের অফিসে ভাঙচুর চালানো হয়েছে বলে অভিযোগ। পাল্টা রাজু নস্কর ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে গুলি চালানো, গাড়ি ভাঙচুর ও মারধরের পাল্টা অভিযোগ তুলেছেন কাউন্সিলরের অনুগামীরা। এলাকায় উত্তেজনা থাকায় বিশাল পুলিশবাহিনী এলাকায় পৌঁছয়।
রবিবারের ঘটনায় উভয় পক্ষই পরস্পরের দিকে অভিযোগের আঙুল তুলেছে। দুই শিবিরের বিরুদ্ধেই দলীয় কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ২১ জনকে গ্রেফতার করা হয়েছে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…