টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়া শুরু করল পর্ষদ

খবর লাইভ : প্রাথমিক শিক্ষা পর্ষদের  তরফে প্রাথমিক ২০২২ টেট পাশ সার্টিফিকেট  দেওয়ার কাজ শুরু হল। পর্ষদ সূত্রে খবর শনিবার সন্ধ্যা ৬ টা থেকেই প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে পরীক্ষার শংসাপত্র বা সার্টিফিকেট  দেওয়া শুরু হয়েছে। খুশি চাকরিপ্রার্থীরা।

আরও পড়ুনঃ ফের হার কলকাতার, গুজরাটের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল

গত বছর ডিসেম্বর মাসে রেকর্ড সংখ্যক পরীক্ষার্থী প্রাথমিক টেটে বসেছিলেন। ২০২৩ এর ফেব্রুয়ারি মাসে সেই পরীক্ষার ফল প্রকাশ করে পর্ষদ। এরপর রিভিউ ও স্ক্রুটিনি করার সুযোগ সময় দেওয়া হয় পরীক্ষার্থীদের।সেই রিভিউ ও স্ক্রুটিনির ফলও প্রকাশিত হয়েছে। এরপর আদালতের নির্দেশ মতোই পরীক্ষার্থীদের সার্টিফিকেট ডাউনলোড করার নির্দেশিকা জারি করল প্রাথমিক শিক্ষা পর্ষদ।২৯ এপ্রিল সন্ধ্যা ৬টার পর থেকেই টেট সার্টিফিকেট ডাউনলোড করা যাচ্ছে। পাশাপাশি, ২০১৪ সালে টেট উত্তীর্ণদের ইতিমধ্যেই সার্টিফিকেট দেওয়া শুরু হয়েছে। শুক্রবার পর্ষদ তরফে এক নির্দেশিকা জারি করে বলা হয় যে ২০১৪ টেট উত্তীর্ণরা শুক্রবার বিকেল থেকেই পর্ষদের ওয়েবসাইট মারফত সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago