খবর লাইভ : নন্দীগ্রামে দাঁড়িয়ে হুইল চেয়ারের পুরনো প্রসঙ্গ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। বললেন,”আপনাদের মাধ্যমে বলছি, শেখ সুফিয়ানের বাড়িতে একটা হুইল চেয়ার এবং ফুটবল পাওয়া যাবে। কেউ যদি কিনতে চান কিনতে পারেন!” কিন্তু কেন পুরনো প্রসঙ্গ তুলে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন শুভেন্দু, তা এখনও স্পষ্ট নয়। তবে, শুভেন্দুর কটাক্ষের পাল্টা জবাব দিয়েছেন নন্দীগ্রামের তৃণমূল নেতা শেখ সুফিয়ান।
রবিবার নরেন্দ্র মোদির ১০০ তম ‘মন কি বাত’ অনুষ্ঠান উপলক্ষ্যে নন্দীগ্রামে বড় কর্মসূচির আয়োজন করা হয়েছিল। সেখানে দশ হাজার মানুষ হাজির হয়েছিলেন বলে দাবি করেন শুভেন্দু। শুধু তাই নয়, নন্দীগ্রামের মানুষের সঙ্গে প্রধানমন্ত্রীর কথা বলারও কর্মসূচি নেওয়া হয়েছিল। সেই প্রসঙ্গে শুভেন্দু বলেন, ”প্রধানমন্ত্রী নিজেই বেছেছেন নন্দীগ্রামকে। তাই আমরা কৃতজ্ঞ, আমরা খুশি!”
আরও পড়ুনঃ টেট উত্তীর্ণদের সার্টিফিকেট দেওয়া শুরু করল পর্ষদ
তবে, তার থেকেও বেশি করে আলোচনায় উঠে এসেছে হুইল চেয়ার নিয়ে শুভেন্দুর মন্তব্য। ঘটনাটা ঘটেছিল ২০২১ সালের ১১ মার্চ। নন্দীগ্রামে এক সন্ধ্যায় হঠাৎই পায়ে চোট পান তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর সোজা এসএসকেএম। চিকিৎসকরা বললেন, অন্তত এক মাস বিশ্রাম। কিন্তু ভোটের মাঝে এমন সিদ্ধান্তে নারাজ ছিলেন ‘অগ্নিকন্যা’। দুদিন এসএসকেএম-এ থেকে তারপর থেকেই হুইল চেয়ারের ভোট-সফর। সেই ভাবেই কাটে প্রায় দেড় মাস।শেষমেশ নন্দীগ্রাম থেকে নিজে হারলেও সারা রাজ্যে হুইল চেয়ারে তাঁর ভোট-সফর যে বিপুল প্রভাব ফেলেছিল, তা বিধানসভা ভোটের ফলাফলেই স্পষ্ট হয়ে যায়।
নন্দীগ্রামে চোট পাওয়ার ঘটনায় বারবার বিজেপির ষড়যন্ত্রের দিকে আঙুল তুলেছিলেন মমতা। বিজেপিও পালটা মমতার পা’য়ের অবস্থাকে ‘নাটক’ বলে কটাক্ষ ছুড়েছিল। কিন্তু হুইল চেয়ারে বসা ভাঙা পায়ের মমতাই ছিলেন ভোটের ইউএসপি। প্রতিটি সভায় নিয়ম করে তিনি বলেছেন, ‘আমার এক পা আছে এখন। বাকি এক পা আমার মা-বোনেদের। আমার ওই মা-বোনেদের পায়ের জোরেই বাংলাকে বহিরাগতদের হাত থেকে রুখব তিনি।’ অর্থাৎ, সুকৌশলে তিনি নিজের ভাঙা পায়ের সঙ্গে জুড়ে দিয়েছিলেন মহিলা ভোটের প্রসঙ্গও। তার ফলও হাতেনাতে পেয়েছিল তৃণমূল। এদিন ফের মমতার সেই হুইল চেয়ার প্রসঙ্গ তুলে আনলেন শুভেন্দু অধিকারী, করলেন কটাক্ষও।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…