খবর লাইভ : গুজরাটর হয়ে বল হাতে তিন উইকেট মহম্মদ শামির। ব্যাট হাতে ৫১ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ব্যর্থ গেল গুরবাজের ৮১ রান।
ফের হারের মুখ দেখল কলকাতা নাইট রাইডার্স। এদিন ঘরের মাঠ ইডেনে গুজরাট টাইটান্সের কাছে ৭ উইকেটে হারল নীতীশ রানার দল। গুজরাটর হয়ে বল হাতে তিন উইকেট মহম্মদ শামির। ব্যাট হাতে ৫১ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ব্যর্থ গেল গুরবাজের ৮১ রান।
ম্যাচে টসে জিতে বল করার সিদ্ধান্ত নেন গুজরাত অধিনায়ক হার্দিক পান্ডিয়া। তবে এদিন বৃষ্টির জন্য ম্যাচ শুরু হতে কিছুটা দেরি হয়। এদিন প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৯ রান করে কেকেআর। নাইটদের হয়ে ৮১ রান করেন গুরবাজ। ৩৪ রান করেন রাসেল। ১৯ রান করেন জগদীশন। ১১ রান করেন ভেঙ্কটেস আইয়র। গুজরাটের হয়ে তিন উইকেট নেন মহম্মদ শামি। দুটি করে উইকেট নেন লিটল এবং নুর আহমেদ।
জবাবে ব্যাট করতে নেমে জয় তুলে নেয় গুজরাত। গুজরাটের হয়ে ৫১ রানে অপরাজিত বিজয় শঙ্কর। ৪৯ রান করেন শুভমন গিল। ১০ রান করেন ঋদ্ধিমান সাহা। ৩২ রানে অপরাজিত মিলার। ২৬ রান করেন অধিনায়ক হার্দিক পান্ডিয়া। কেকেআরের হয়ে একটি করে উইকেট নেন হরশিত রানা, আন্দ্রে রাসেল এবং সুনীল নারীন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…