পাঁকে ডোবা মোবাইলেই লুকিয়ে বিপুল তথ্য,জীবনকৃষ্ণ নিয়ে বিস্ফোরক সিবিআই

খবর লাইভ : পাঁকে ডোবা  বিধায়কের মোবাইলেই লুকিয়ে তথ্য। সেই তথ্য সামনে রেখেই নিয়োগ দুর্নীতি মামলায় আগামী দিনে বড়সড় রহস্যের উন্মোচন করতে তৎপর। শনিবার জীবনকৃষ্ণ সাহাকে আদালতে পেশ করে এমনই ইঙ্গিত দিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।  উল্লেখ্য, জীবন গ্রেফতারের আগে তাঁর দুটি মোবাইল ফোন ফেলে দিয়েছিলেন বাড়ির সংলগ্ন পুকুরে। সেই মোবাইল খুঁজতে পাঁকে নামতে হয় সিবিআইকে। উদ্ধারও হয় দুটি মোবাইল ফোন। এ বার সেই মোবাইলের ভিতরে থাকা তথ্য দিয়েই সিবিআই হেফাজতের শেষ দিনে জামিনের বিরোধিতা করল সিবিআই।
সিবিআই সূত্রে দাবি, বিধায়ক জীবনের দ্বিতীয় মোবাইল থেকেও তথ্য উদ্ধার সম্ভব হয়েছে। প্রথম মোবাইলের পর দ্বিতীয় মোবাইল থেকেও মিলেছে অডিও ক্লিপ। এ ছাড়া মিলেছে একাধিক পিডিএফ ফাইল। যা নিয়োগ দুর্নীতি সংক্রান্ত তথ্য বলেই দাবি করছে সিবিআই। এর আগে প্রথম মোবাইল থেকেও প্রায় ১০০টি অডিও ক্লিপ পাওয়া গিয়েছে বলে দাবি করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি, একাধিক গুরুত্বপূর্ণ তথ্য উদ্ধার হয়েছে, যা তদন্তের কাজে সাহায্য করবে।শুধু তাই নয়, প্রথমে মোবাইল থেকে উদ্ধার হওয়া অডিও ক্লিপের ট্রান্সক্রিপশন আদালতে জমা দিয়েছে সিবিআই। একইসঙ্গে দ্বিতীয় মোবাইল থেকে প্রাপ্ত তথ্যের কথাও হয়েছে আদালতে।

সিবিআই সূত্রে খবর, জীবনের বাড়ির পাশের পুকুর থেকে মোবাইল উদ্ধার হওয়ার পর তা পরীক্ষার জন্য সাহায্য নেওয়া হয় ফরেন্সিক এক্সপার্ট ও সাইবার এক্সপার্টদের। তাঁরাই দু’টি মোবাইল থেকে তথ্য উদ্ধার করেছেন। যা নিয়োগ দুর্নীতি মামলার অন্যতম গুরুত্বপূর্ন তথ্য হিসেবে কাজ করবে। 

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago