খবর লাইভ : মে মাসের তৃতীয় সপ্তাহে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল। পর্ষদ সূত্রে খবর ১৫, ১৬ বা ১৭ মে এর মধ্য মাধ্যমিকের ফলাফল প্রকাশ হতে পারে। ইতিমধ্যেই এই তিনটি সম্ভাবনার তারিখ জানিয়ে স্কুল শিক্ষা দফতরকে প্রস্তাব পাঠিয়েছে মধ্যশিক্ষা পর্ষদ বলেই সূত্রের খবর। ইতিমধ্যেই প্রায় ১০০ শতাংশ উত্তরপত্র মূল্যায়ন করে নম্বর জমা পড়েছে পর্ষদের কাছে। এখন শেষ মুহূর্তের কাজ চলছে বলেই পর্ষদ সূত্রে খবর। মূলত উত্তরপত্র মূল্যায়ন নিয়ে যে সমস্ত উত্তরপত্র নিয়ে সংশয় রয়েছে তারই শেষ পর্যায়ে মূল্যায়নের কাজ চলছে বলেই পর্ষদ সূত্র জানা গিয়েছে। সেক্ষেত্রে তৃতীয় সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করা হবে বলে লক্ষ্যমাত্রা স্থির করেছে পর্ষদ । ইতিমধ্যেই অনলাইনে উত্তরপত্র যাচাইয়ের কাজও শনিবার থেকে শুরু হয়েছে। সেই কাজ ১ মে-এর মধ্যেই শেষ করা হবে বলেও পর্ষদ সূত্রের খবর।
প্রসঙ্গত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ মে মাসের চতুর্থ সপ্তাহেই করা হবে বলে ইতিমধ্যেই উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ-এর সভাপতি সংশ্লিষ্ট আধিকারিকদের জানিয়েছেন।
মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এবার বিশেষভাবে সতর্ক মূলক ব্যাবস্থা নিয়েছিল মধ্যশিক্ষা পর্ষদ। গত ৪ মার্চ লিখিত পরীক্ষা শেষ হয়েছিল এ বারের মাধ্যমিক পরীক্ষার। এবারে প্রত্যেকটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…