খবর লাইভ : কালিয়াগঞ্জের নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগের জেরে থানা ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনায় সরাসরি বিজেপি-র দিকে আঙুল তুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী দাবি করেন, কিশোরীর মৃত্যুর ঘটনার প্রতিবাদের নামে চক্রান্ত করে এই হামলা চালানো হয়েছে৷ থানায় হামলা এবং আগুন লাগানোর জন্য বিহার থেকেও লোক আনা হয়েছিল বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী৷
যদিও কালিয়াগঞ্জের ঘটনায় যে ভাবে পুলিশ নিহত কিশোরীর দেহ নিয়ে এসেছে, তা ভুল হয়েছিল বলে স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ এই ঘটনার থেকে শিক্ষা নিয়ে প্রতিটি থানাকে দশটি করে মৃতদেহ বহন করার ব্যাগ দেওয়া হবে বলে জানিয়েছেন মমতা্ বন্দ্যোপাধ্যায়৷
বুধবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বলেন,”এসব কিছুর নেপথ্য ষড়যন্ত্র কাজ করেছে। সাধারণ মানুষ এটা করতে পারে না। বিহার থেকে লোক এনে কালিয়াগঞ্জে তাণ্ডব চালিয়েছে বিজেপি। গুন্ডামি, জল্লাদগিরি করেছে। পুলিশের মেয়েদের গায়ে হাত তুলেছে। আগুন লাগিয়েছে, পাথর ছুঁড়েছে। পুরোটাই পরিকল্পিত।” মুখ্যমন্ত্রীর স্পষ্ট অভিযোগ, “এই পরিকল্পনার নেপথ্যে নিশ্চিতভাবেই দিল্লির হাত আছে। দিল্লির কারা কারা জড়িত সেটা আমার জানা নেই। কিন্তু এর নেপথ্যে দিল্লির হাত আছে।”
মুখ্যমন্ত্রীর নির্দেশ, “যারা বিক্ষোভের নামে তাণ্ডব চালিয়েছে, তাঁদের বিরুদ্ধেও তদন্ত হোক। একসঙ্গে দুটি ঘটনার তদন্ত হবে। দলমত নির্বিশেষে গ্রেফতার করতে হবে।” পুলিশকে মুখ্যমন্ত্রীর নির্দেশ, “যারা দোষ করেছে তাঁদেরও সম্পত্তি বাজেয়াপ্ত করুন। ইডি-সিবিআই যেভাবে করে। সম্পত্তি বাজেয়াপ্ত না করলে এদের গুন্ডামি কমবে না।”
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…