গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডল !

খবর লাইভ : তদন্তে অসহযোগিতার কারণে এবার গ্রেফতার অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যা মণ্ডল। এর আগে একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে তাঁকে তলব করা হলেও তিনি হাজিরা এড়িয়ে গেছেন। আজ বুধবার তিনি ইডি  দফতরে হাজির হলে তদন্তকারী সংস্থার আধিকারিকদের তরফে একাধিক প্রশ্ন করা হলে সব প্রশ্নের উত্তর এড়িয়ে যান সুকন্যা বলে অভিযোগ। তাঁকে গরু পাচার মামলার অর্থ সংক্রান্ত প্রশ্ন করায় তিনি জানান, সবটাই অনুব্রত মণ্ডল এবং মনীশ কোঠারি জানেন। সুকন্যার এত সম্পত্তির উৎস কী সেই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেননি অনুব্রত কন্যা। এরপরই তাঁকে নিজেদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । বৃহস্পতিবার তাঁর মেডিকেল টেস্টের পর রিমান্ডে নেওয়ার আবেদন জানানো হবে বলে ইডি সূত্রে খবর।

অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলকে বার বার দিল্লিতে তলব করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । কেন্দ্রীয় এজেন্সির তলব এড়িয়ে যান সুকন্যা। গরু পাচার মামলায় গত বছর ১১ আগস্ট গ্রেফতার করা হয় অনুব্রত মণ্ডলকে। বাবার গ্রেফতারির এগারো মাসের মাথায় সুকন্যা গ্রেফতার। সূত্রের খবর, সুকন্যাকে হেফাজতে নিয়ে অনুব্রতর সঙ্গে মুখোমুখি বসাতে চায় ইডি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago