সিবিআই তদন্তের দাবি! কালিয়াগঞ্জের পর এবার হাই কোর্টে গড়াল কালিয়াচক মামলাও

খবর লাইভ : কালিয়াগঞ্জকাণ্ডে ধর্ষণ ও খুনের অভিযোগ তুলে সিবিআই তদন্ত চেয়ে এবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন মৃত নাবালিকার বাবা। বুধবারই সেই মামলা দায়েরের অনুমতি দিয়েছেন হাই কোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। উল্লেখ্য, গত সপ্তাহেই নাবালিকার রহস্যজনক মৃত্যুর ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে কালিয়াগঞ্জ। পুলিশ প্রাথমিকভাবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর স্পষ্ট জানায়, বিষক্রিয়ার কারণেই মৃত্যু হয়েছে নাবালিকার। তবে ময়নাতদন্তের রিপোর্টকে মান্যতা না দিয়ে কার্যত অশান্তি পাকানোর চেষ্টা করছে বিজেপি। সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর তার আগেই রাজনৈতিকভাবে মোকাবিলা করতে না পেরে রাজ্যে একের পর এক জায়গায় বিনা কারণে অশান্তির চেষ্টা করছে বিজেপি।

এদিকে গত রবিবারই কালিয়াগঞ্জে যায় জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন। মৃতার পরিবারের সঙ্গে দেখা করেন এনসিপিসিআর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো। যা নিয়ে, একের পর এক টুইট করে আক্রমণ শানায় রাজ্যের শিশু সুরক্ষা কমিশন। তবে পুলিশ বারবার সাংবাদিক বৈঠকে বিষক্রিয়ায় মৃত্যুর কথা বললেও রবিবারই মৃতার পরিবারের তরফে সিবিআই তদন্তের দাবি তোলা হয়। সিবিআই তদন্তের দাবিতে হাইকোর্টে দায়ের হয় জনস্বার্থ মামলাও। পাশাপাশি, মৃত নাবালিকার পরিবারকে নিরাপত্তা দেওয়ার আবেদনও জানিয়েছেন মামলাকারী।

এদিকে কালিয়াগঞ্জের পাশাপাশি এবার মালদার কালিয়াচকে নাবালিকা মৃত্যুর ঘটনা নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হলেন, আইনজীবী অনিন্দ্য সুন্দর দাস। সিবিআই তদন্ত ও আর্থিক সাহায্যের দাবিতে মামলা দায়ের করেছেন তিনি। ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই মামলা দায়ের হয়েছে। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবারও এই শুনানির সম্ভাবনা রয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবারই কালিয়াচকে বছর তেরোর এক কিশোরীর দেহ উদ্ধার হয় মাঠের পাশ থেকে। প্রথমে তা দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরাই খবর দেন পুলিশকে। ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত এক যুবককে গ্রেফতার করে কালিয়াচক থানার পুলিশ। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান যে, ধৃত যুবকের সঙ্গে ন’দিন আগে ফোনে যোগাযোগ হয় ওই নাবালিকার। দু’জনের মধ্যে শারীরিক সম্পর্ক তৈরি হয়। এরপর মেয়েটি অভিযুক্তকে বিয়ের জন্য চাপ দিতে থাকে। কিন্তু অভিযুক্ত যুবক তা নাকচ করে দেয়। পুলিশ আরও জানিয়েছে, ওই যুবক বিবাহিত। তার দুই সন্তানও রয়েছে। বিয়ের জন্য ক্রমাগত চাপ দেওয়ার কারণে সে নির্যাতিতাকে শ্বাসরোধ করে খুন করে। এরপর নিজের বাড়ি থেকে প্রায় দু’কিমি দূরে ফেলে রেখে আসে।

এদিকে কালিয়াগঞ্জ ও কালিয়াচককাণ্ড নিয়ে রীতিমতো উদ্বেগপ্রকাশ করেছেন রাজ্যপাল। মুখ্যসচিব এবং ডিজিপি-কে ফোন করে রিপোর্ট চাওয়ার পাশাপাশি, দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন সি ভি আনন্দ বোস।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago