খবর লাইভ : মালদহের স্কুলে বন্দুকবাজের হামলা। আগ্নেয়াস্ত্র নিয়ে স্কুলের ভিতর দাপাদাপি যুবকের। ক্লাস চলাকালীন স্কুলের ভিতর আগ্নেয়াস্ত্র নিয়ে ঢুকে পড়ে যুবক। ক্লাসের টেবিলের উপর কাচের বোতলে অ্যাসিড রাখা রয়েছে। পুলিশ সূত্রে খবর, বন্দুকবাদের স্ত্রী স্থানীয় পঞ্চায়েতের বিজেপি সদস্য। পরিস্থিতি মোকাবিলায় ঘটনাস্থলে পৌঁছেছেন মালদহের পুলিশ সুপার। ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। অভিভাবকদের শান্ত থাকার অনুরোধ করেছে পুলিশ।
পড়ুয়াদের কথা ভেবে বাইরে অসহায় পুলিশ। বাইরে গোটা এলাকা ঘিরে রাখা হয়েছে। উদ্বিগ্ন অভিভাবকরা ভিড় জমিয়েছেন স্কুলের বাইরে।জানা গিয়েছে, স্কুলে ক্লাসরুমের ভিতরে আগ্নেয়াস্ত্র নিয়ে ছাত্রদের আটক করে রাখে ওই ব্যক্তি। আতঙ্কিত হয়ে পড়ে ছাত্র এবং অভিভাবকরা। পুলিশ গিয়ে আগ্নেয়াস্ত্র সহ আটক করে ওই ব্যক্তিকে।
ওই ব্যক্তির দাবি তাঁর ছেলে নিখোঁজ। ছেলেকে খুঁজে দিতে হবে বলেই তিনি আগ্নেয়াস্ত্র নিয়ে ভয় দেখাচ্ছেন বলে দাবি। ওই ব্যক্তি এলাকারই বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। ধৃত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন বলে প্রাথমিক তদন্তে জানিয়েছে পুলিশ।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…