ফের বিস্ফোরক অভিযোগ আনলেন ধর্নায় বসা কুস্তিগীর বিনেশ ফোগাট

খবর লাইভ : যন্তর মন্তরে আবারও ধর্না শুরু করেছেন দেশের বেশ কয়েক জন নামী কুস্তিগীর। কুস্তিগীর বজরং পুনিয়া, সাক্ষী মালিক, বিনেশ ফোগাটদের দাবি, জাতীয় কুস্তি সংস্থার সভাপতি ব্রিজভূষণ শরন সিংকে গ্রেফতার করতে হবে। এছাড়াও তাদের দাবি ব্রিজভূষণের বিরুদ্ধে যে তদন্ত হয়েছে সেই রিপোর্টও সকলের সামনে প্রকাশ করার। আর এই নিয়ে দিল্লি পুলিশকে নোটিশ পাঠাল সুপ্রিম কোর্ট। সোমবার কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরন সিং-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করার আবেদন জানিয়ে মামলা হয় শীর্ষ আদালতে। আর সেই একই দিনে চাঞ্চল্যকর অভিযোগ আনলেন কুস্তিগির বিনেশ ফোগাট। তাঁর দাবি, হেনস্থার শিকার হওয়া মহিলা কুস্তিগীরদের পরিচয় ফাঁস করে দিয়েছে দিল্লি পুলিশ। শুধু তাই নয়, জাতীয় সংস্থার কয়েকজন কর্তার বিরুদ্ধে অভিযোগ তারা নাকি অভিযোগ প্রত্যাহার করার জন্য আক্রান্তদের ভয় দেখাচ্ছেন। ফোগাটের দাবি, তাঁদের একতা ভঙ্গ করতে হুমকির পাশাপাশি অভিযোগকারীদের নিবৃত্ত করতে মোটা টাকা ঘুষ দিতে চাইছেন।

এই নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেন,”অভিযোগ গুরুতর।”

কুস্তিগীরদের হয়ে এদিন আইনজীবী কপিল সিব্বল মঙ্গলবার আদালতে বলেন, “ভিডিও রেকর্ডিংয়ে যৌ*ন হেনস্থার ঘটনা প্রমাণিত। আক্রান্ত সাত কুস্তিগীর মহিলা। একজনের বয়স হেনস্থার সময় ছিল ১৬ বছর। যে সোনাও জিতেছে।”

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

3 months ago