বিজ্ঞাপনে বাঙালিদের অসম্মান!কলকাতায় নওয়াজউদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দায়ের

খবর লাইভ : বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকীর সঙ্গে তাঁর স্ত্রীর পারিবারিক বিবাদর মধ্যেই অভিনেতার বিরুদ্ধে বাঙালিদের ‘অসম্মান’ করার অভিযোগ উঠেছে। অভিনেতার বিরুদ্ধে কলকাতা পুলিশে অভিযোগ দায়ের করেছেন দেবযানী বন্দ্যোপাধ্যায় নামে এক আইনজীবী।

ব্যক্তিগত জীবনে তাঁর বিরুদ্ধে আদালতে মামলা করেছেন স্ত্রী আলিয়া। স্ত্রীর সঙ্গে আইনি বিবাদ মেটার আশা জাগতেই নতুন সমস্যায় নাম জড়ালো নওয়াজউদ্দিন সিদ্দিকীর। এছাড়া নওয়াজের ভাই তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ এনেছেন। তার মধ্যেই ঠান্ডা পানীয়র এক বিজ্ঞাপনের জন্য বিপাকে পড়েছেন এই বলিউড তারকা। এই ঠান্ডা পানীয়র বাংলা বিজ্ঞাপনে একটি সংলাপে বলা হয়, ‘সোজা আঙুলে ঘি না উঠলে বাঙালি খালি পেটেই শুয়ে পড়ে’।

পুরনো একটি বাংলা প্রবাদকে নিজেদের মতো করেই ব্যবহার করা হয়েছে এই বিজ্ঞাপনে। বিষয়টিকে ঠাট্টা হিসেবে ব্যবহার করা হয় এবং সেখানে নওয়াজকে হাসতে দেখা যায়। এখানেই আপত্তি জানান আইনজীবী দেবযানী। তিনি অবশ্য বিজ্ঞাপনের হিন্দি ভার্সন নিয়ে কোন আপত্তি জানান নি। কিন্তু বিজ্ঞাপনের বাংলা ভার্সানে বাঙালিদের অপমান করা হয়েছে বলে আইনজীবী দাবি করেছেন। নওয়াজের পাশাপাশি সংশ্লিষ্ট ঠান্ডা পানীয় সংস্থার সিইওর বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে বলে সূত্রের খবর।
অন্যদিকে ওই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে এই ধরনের বাংলা বিজ্ঞাপন প্রচারের জন্য তারা তীব্র অনুশোচনা প্রকাশ করছেন। বিষয়টি একেবারেই অনিচ্ছাকৃত এবং সমস্ত বাংলা প্রচার মাধ্যম থেকে সরিয়ে দেওয়া হচ্ছে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

4 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

4 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

4 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

4 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

4 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

4 months ago