খবর লাইভ : ৩৬ দিন পলাতক থাকার পর রবিবার পাঞ্জাবের মোগা থেকে গ্রেফতার হন অমৃতপাল। অবশ্য তাঁর ঘনিষ্ঠ সূত্রের দাবি, নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন খলিস্তানি নেতা। যদিও পাঞ্জাব পুলিশের আই জি সিখচেইন সিং গিল বলেন, “রবিবার সকাল পৌনে ৭টা নাগাদ মোগার রোড় গ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে অমৃতপালকে। তাঁর বিরুদ্ধে জাতীয় নিরাপত্তা আইনে মামলা রুজু করা হয়েছিল।
আরও পড়ুনঃ জলে গেল গ্রীন-সূর্যকুমারের দুরন্ত ইনিংস, মুম্বইকে ১৩ রানে হারাল পাঞ্জাব
গ্রেফতারির পরই অমৃতপালকে অসমের ডিব্রুগড় সেন্ট্রাল জেলে পাঠানো হয়েছে। কিন্তু পঞ্জাব বা দিল্লিতে কঠোর নিরাপত্তাজনিত জেল থাকা সত্ত্বেও কেন কয়েকশো কিলোমিটার দূরে অসমে নিয়ে যাওয়া হল খলিস্তানি নেতাকে?
অন্যান্য জেলে বিভিন্ন রাজ্যের গ্যাংস্টার এবং তাঁদের শাগরেদরা বন্দি। তা ছাড়া, এই সব জেলে বন্দি বেশ কিছু গ্যাংস্টারের সঙ্গে খলিস্তানি সংগঠনের ভাল যোগাযোগ রয়েছে। ফলে পঞ্জাব বা দিল্লির জেলে রাখলে সেই সব গ্যাংস্টারদের সঙ্গে অমৃতপালের একটা চক্র গড়ে তোলার আশঙ্কা জোরালো হবে। শুধু তাই-ই নয়, জেলের নিরাপত্তাও বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দিতে পারে।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…