ফের লজ্জা! যোগীরাজ্যে নাবালিকা ও তার বন্ধুকে ধর্ষণ করল বাবা!

খবর লাইভ : আতিক খুন, উন্নাওয়ে নাবালিকাকে ধর্ষণ করে জামিনে মুক্তি পেয়ে ফের নির্যাতিতার বাড়িতে আগুনের ঘটনার পর ফের শিরোনামে যোগীরাজ্য। এবার নাবালিকা কন্যা এবং তার বন্ধুকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত তাঁরই বাবা। যোগীরাজ্যে একের পর এক নৃশংস হিংসার ঘটনা প্রমাণ করে উত্তরপ্রদেশ আছে উত্তরপ্রদেশেই। যতই আদিত্যনাথ যোগী হুঙ্কার দেন, রাজ্য থেকে ‘অপরাধী’দের দমন করা হয়েছে। কিন্তু দিনের শেষে অপরাধের তালিকায় রোজই জায়গা করে নেয় যোগীরাজ্য উত্তরপ্রদেশ।

নাবালিকা কন্যা ও তার বন্ধুকে ধর্ষণের ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সাহারানপুরের। ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে নির্যাতিতার বাবাকে। সাহারানপুরের এসপি অভিমন্যু মাঙ্গলিক জানিয়েছেন, শুক্রবার গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। অভিযুক্ত বিজেপি নেতা গঙ্গালদেহী থানার অন্তর্গত একটি গ্রামের পঞ্চায়েত প্রধান ছিলেন।
পুলিশ সূত্রের খবর, নির্যাতিতা থানায় অভিযোগ করে জানিয়েছে, তার বাবা তাকে এবং তার বন্ধুকে ধর্ষণ করতেন। ওই বন্ধু সভাল জেলার বাসিন্দা। সামাজিক চাপের কারণে প্রথমে বিষয়চি কাউকে জানায়নি তারা। পরে থানায় বিষয়টি জানায় তারা। এসপি জানিয়েছেন, নির্যাতিতাদের অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। নির্যাতিতাদের পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
অন্যদিকে, যোগীরাজ্যে আরও এক ধর্ষণের ঘটনা প্রকাশ্যে এসেছে। এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগের মতো ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বালিয়াতে। ইতিমধ্যেই নির্যাতিতার বাবার অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত যুবককে (২২) গ্রেফতার করা হয়েছে। ১৫ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণে করেছেন ওই যুবক বলে অভিযোগ নির্যাতিতার বাবার।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

6 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

6 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

6 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

6 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

6 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

6 months ago