ডিএ মামলা নিয়ে রাজ্য সরকারি কর্মীদের ‘সুপ্রিম’ অপেক্ষার মেয়াদ বাড়ল

খবর লাইভ : ফের সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলার শুনানি। আগামী সোমবার ২৪ এপ্রিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি জেবি পার্ডিওয়ালার বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কিন্তু বিশেষ কারণে ওই দিন জেবি পার্ডিওয়ালা আদালতে উপস্থিত থাকবেন না বলে জানা গেছে। এই কারণেই বিচারপতি দীনেশ মাহেশ্বরীর সঙ্গে বিচারপতি দীপঙ্কর দত্তকে নিয়ে বেঞ্চ তৈরির কথা বলা হয়। কিন্তু বিচারপতি দীপঙ্কর দত্ত বাঙালি বলে আগেই নিজেকে এই মামলা থেকে সরিয়ে নিয়েছিলেন। ফলে সোমবার এই মামলার শুনানি হবে না। স্বভাবতই অনির্দিষ্ট কালের জন্য মামলার শুনানি পিছিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ‘গ্রেফতার’ সত্যপাল! জল্পনার মাঝেই টুইটে দাবি নস্যাৎ করল পুলিশ

ডিএ মামলা নিয়ে সুপ্রিম কোর্টের রায় বারেবারেই পিছিয়ে যাচ্ছে। গত বছর ৫ ডিসেম্বর মামলাটি প্রথম বার শুনানির জন্য সুপ্রিম কোর্টে ওঠে। পরে শুনানির দিন পিছিয়ে ১৪ ডিসেম্বর করা হয়। তা পিছিয়ে হয় ১১ ফেব্রুয়ারি। সেই শুনানিও পিছিয়ে যায়। ঠিক হয় ২১ মার্চ হবে। কিন্তু সেদিনও স্থগিত হয়ে যায় মহার্ঘ ভাতা মামলার শুনানি। এরপর বিচারপতি দীপঙ্কর দত্ত মামলা থেকে সরে দাঁড়ান। পর ডিএ মামলার বেঞ্চ বদল হয়েছিল সুপ্রিম কোর্টে। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি দীনেশ মাহেশ্বরীকে নিয়ে বেঞ্চ গঠন করা হয়েছিল। কিন্তু বিচারপতি হৃষিকেশ রায়ও সরে দাঁড়ান। ফলে বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি সঞ্জয় কুমারকে নিয়ে ফের নতুন বেঞ্চ গঠন হয়।

এর আগের দিন বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও সঞ্জয় কুমারের বেঞ্চে মামলার শুনানি হয়। সোমবার শুনানি হওয়ার কথা ছিল বিচারপতি দীনেশ মাহেশ্বরী ও বিচারপতি জেবি পার্ডিওয়ালার বেঞ্চে। কিন্তু বিচারপতি পার্ডিওয়ালা থাকতে না পারায় এই মামলার শুনানি হবে না। আবার বিচারপতি দীনেশ মাহেশ্বরী ১৪ মে অবসর নিচ্ছেন। অন্যদিকে ১৯ মে থেকে সুপ্রিম কোর্টে গ্রীষ্মকালীন ছুটি পড়ে যাবে। কাজেই সব মিলিয়ে ডিএ মামলার শুনানি অনিশ্চিত হয়ে পড়েছে। শোনা যাচ্ছে, অনির্দিষ্ট কালের জন্য পিছিয়ে যেতে পারে মামলার শুনানি।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago