খবর লাইভ : বছরের প্রথম সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে গোটা বিশ্ব।বিরল এই সূর্যগ্রহণ নাম ‘হাইব্রিড’ সূর্যগ্রহণ।এই মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে মুখিয়ে রয়েছেন মহাকাশপ্রেমীরা।বৃহস্পতিবারই এই বিরল সূর্যগ্রহণ দেখা যাবে পৃথিবীর একাধিক প্রান্তে। কোথায় কখন দেখা যাবে ‘হাইব্রিড সূর্যগ্রহণ’?
দক্ষিণ-পূর্ব এশিয়া, অস্ট্রেলিয়া, ভারত মহাসাগর, প্রশান্ত মহাসাগর, অ্যান্টার্কটিকা থেকে গ্রহণের বিভিন্ন মুহূর্ত দেখা যাবে। তবে অস্ট্রেলিয়ার পশ্চিম উপকূলের এক্সমাউথ থেকেই একমাত্র সম্পূর্ণ গ্রহণ দেখা যাবে । কিন্তু এই বিরল দৃশ্য দেখা থেকে বঞ্চিত হবেন ভারতীয়রা। এদেশের কোনও প্রান্ত থেকেই গ্রহণের কোনও মুহূর্ত দৃশ্যমান হবে না। উল্লেখ্য, এরপর আবার সূর্যগ্রহণ হবে ১৪ অক্টোবর।
আরও পড়ুনঃ দাপিয়ে ব্যাটিং কোভিডের, সংক্রমণ ছাড়াল ১০ হাজারের গণ্ডি!
আসুন জেনে নিই বিরল এই সূর্যগ্রহণকে ‘হাইব্রিড সূর্যগ্রহণ’ বলে নামকরণ কেন করা হয়েছে –
এই গ্রহণ পূর্ণগ্রহণও নয়, আবার আংশিক গ্রহণও নয়। তবে, এই দুইয়েরই মিশ্রণ। সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় চলে এলে চাঁদ যদি সূর্যের আলো পৃথিবীতে পৌঁছতে বাধা দেয় তখনই সূর্যগ্রহণ হয়। কিন্তু এক্ষেত্রে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। তাই গ্রহণ পূর্ণ মাত্রায় পৌঁছনোর পর সূর্যের মাঝখানে অন্ধকার থাকলেও চারপাশে সূর্যের আলো উঁকি দেয়।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…