দুরন্ত আবেশ, ঘরের মাঠে রাজস্থানকে ১০ রানে হারাল লখনউ

খবর লাইভ : লখনউ সুপার জায়ান্টস ১৫৪/৭ (২০ ওভার)

রাজস্থান রয়্যালস ১৪৪/৬ (২০ ওভার)

হোম ম্যাচে লখনউয়ের কাছে হারল রাজস্থান। লখনউয়ের বোলারদের দাপটে ১০ রানে ম্যাচ হারল সঞ্জু স্যামসনের দল। এদিন টস জিতে প্রথম লখনউকে ব্যাট করতে পাঠায় রাজস্থান রয়্যালস। তারা ২০ ওভারে তুলে নেয় ১৫৪/৭। এখানকার উইকেটে সবুজের প্রলেপ আছে। রাজস্থান বোলাররা তবু উইকেট থেকে শুরুতে সুবিধা পাননি। পেলে ১০ ওভারে বিনা উইকেটে ৭৯ রান তুলতে পারত না লখনউ। কোনও বোলারই প্রভাব ফেলতে পারেননি।

শুরুতে বোল্ট, সন্দীপ, হোল্ডার, অশ্বিন ও চাহাল সবাই বেশি রান দেননি। কিন্তু রাজস্থানের দরকার ছিল উইকেট। ফেরাতে হত ওপেনার কে এল রাহুল (৩৯) ও কাইল মেয়ার্সকে (৫১)। সেটা হয়নি। রাজস্থান প্রথম উইকেট পেয়েছে ৮২ রানে। রাহুল ফিরে যান হোল্ডারের বলে। পরের দিকে রান সেভাবে ওঠেনি। শুধু স্টয়নিস ২১ ও পুরান ২৯ রান করেছেন। ২৩ রানে ২ উইকেট অশ্বিনের। কিন্তু শেষ হাসি বরাদ্দ ছিল লখনউয়ের জন্য।

লখনউয়ের ১৫৪/৭ তাড়া করে রাজস্থান ৮৭/০ তুলে ফেলেছিল একসময়। কিন্তু ১০ রানের মধ্যে জয়সওয়াল (৪৪), সঞ্জু (২) ও বাটলারকে (৪০) হারিয়ে চাপে পড়ে যায় তারা। সঞ্জু রান আউট হন অমিত মিশ্রর থ্রোয়ে। এরপর হেটমেয়ার (২) ফিরে গেলে পরিস্থিতি আরও খারাপ হয়। শেষ ওভারে ১৯ রান দরকার ছিল তাদের। কিন্তু আবেশ বল করতে এসে দুই উইকেট নিয়ে রাজস্থানকে আটকে দেন ১৪৪/৬-এ।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago