খবর লাইভ : সংস্কৃত বিশ্ববিদ্যালয় পরিদর্শনে গেলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বৃহস্পতিবার সকালে আচমকাই রাজ্যপাল পৌঁছে যান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতি বিজড়িত সংস্কৃত বিশ্ববিদ্যালয়ে। বেলা ১২ টা নাগাদ বিশ্ববিদ্যালয়ে যান তিনি। এদিন মূলত বিশ্ববিদ্যালয়ের কী কী সমস্যা আছে তার খোঁজখবর নিতেই রাজ্যপাল কথা বলেন উপাচার্য ও অন্যান্য অধ্যাপক ও কর্মীদের সঙ্গে। এমনটাই জানিয়েছেন রাজ্যপাল স্বয়ং।
পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের যে ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বসতেন, সেখানে গিয়ে কিছুক্ষণ বসেন তিনি। প্রণাম করেন বিদ্যাসাগরের মূর্তিতেও। এরপরই ঘরটির সংরক্ষণ এবং আধুনিকীকরণের প্রয়োজন আছে বলেও জানান রাজ্যপাল। এছাড়াও সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী লাইব্রেরির আধুনিকীকরণের যে কাজ চলছে, সেই কাজও এদিন সরজমিনে খতিয়ে দেখেন রাজ্যপাল।
আরও পড়ুনঃ রেকর্ড তাপপ্রবাহ! বিশ্বের উষ্ণতম স্থানের মধ্যে সাত নম্বরে বাঁকুড়া
সূত্রের খবর, সংস্কৃত বিশ্ববিদ্যালয়ের গভর্নিং বডি তৈরি করার নিয়ম নিয়ে এদিন রাজ্যপালের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে উপাচার্যের। উপাচার্য অনুরাধা মুখোপাধ্যায় জানান, রাজ্যপাল সব ঘুরে দেখেছেন। ঐতিহ্যবাহী লাইব্রেরির কাজ সুষ্ঠভাবে করতে কমিটি গঠন করার কথাও বলেছেন। ২০২৪-এ ২০০ বছর পূর্তি হবে এই বিশ্ববিদ্যালয়ের। সে ব্যাপারেও এদিন আলোচনা হয়েছে।
তবে এদিন রাজ্যপাল বিশ্ববিদ্যালয়ের বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, এটা সারপ্রাইজ ভিজিট নয়, মোটিভেশনাল ভিজিট। বিশ্ববিদ্যালয়ের কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার পাশাপাশি সমস্যাগুলোকে চিহ্নিত করে দ্রুত সমাধানের বিষয়ে কথা হয়েছে। রাজ্যপাল আরও বলেন, এই বিশ্ববিদ্যালয়ে বিদ্যাসাগর বসতেন। আমি মনে করি এখান থেকেই রেনেসাঁ শুরু হয়েছিল। আগামীদিনে ফের এই বিশ্ববিদ্যালয়ে আসবেন বলে জানিয়েছেন রাজ্যপাল।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…