খবর লাইভ : কলকাতায় বসেই রমরমিয়ে চলছিল আইপিএলের বেটিং। ডিজিটাল প্রযুক্তিকে কাজে লাগিয়ে অ্যাপের মাধ্যমে দিব্যি চলছিল বেটিংয়ের কারবার। এবার পুলিশের হাতে গ্রেফতার তিন জুয়ারি।
চলতি আইপিএল সিরিজে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং কিংস ইলেভেন পঞ্জাবের মধ্যে ম্যাচ নিয়ে গড়াপেটা করা হয়েছে বলে অভিযোগ। বৃহস্পতিবার বিশেষ সূত্রে খোঁজ পেয়ে মণীশ জৈনকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। ক্লাইভ রোডে তাঁর দফতর থেকেই গ্রেফতার করা হয় মণীশকে। অভিযোগ, স্কাইএক্সটেঞ্জ অ্যাপের মাধ্যমে গড়াপেটা চক্র চালাতেন বছর তেতাল্লিশের ওই ব্যক্তি।
আরও পড়ুনঃ রোনাল্ডোকে সৌদি ছাড়তে হতে পারে! কেন জানেন?
বাকি দুজন হল, লেকটাউনের পবন আগরওয়াল এবং শিবপুরের রোহিত জৈন। পুলিশ সূত্রে জানা গেছে,ডোভার রোডের একটি হোটেল থেকে তাঁদের গ্রেফতার করা হয়। তিন জনকে গ্রেফতারের পাশাপাশি ১১টি মোবাইল ফোন, একটি ল্যাপটপ এবং ৬০ হাজার টাকা নগদ উদ্ধার করেছে পুলিশ।
আইপিএলে বেটিং নিয়ে অভিযোগ নতুন নয়। কলকাতা পুলিশের তৎপরতায় এই বেটিং চক্র ধরা পড়ল। পুলিশ তদন্ত করে দেখছে এর সঙ্গে আর কোনও বড় মাথা জড়িত কিনা।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…