রাজ্যের ৬০ হাজার গ্রামীণ বুথে প্রার্থী ঠিক করতে অভিষেকের ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচি

খবর লাইভ : সাম্প্রতিক অতীতে বিভিন্ন সভা থেকে অভিষেক জানিয়েছিলেন, পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী তাঁরাই হবে যাঁদের মানুষ বেছে নেবেন। এবার সেই লক্ষ্যে বড় পদক্ষেপ নিচ্ছেন তিনি ও তৃণমূল কংগ্রেস। এদিন ‘তৃণমূলে নব জোয়ার’ কর্মসূচির আনুষ্ঠানিক ঘোষণা করে অভিষেক বলেন, আগামী ২৫ এপ্রিল থেকে রাজ্যে জনসংযোগ যাত্রা করবেন তিনি। এই প্রচারের মাধ্যমে শান্তিপূর্ণ, অবাধ, নির্বাচনের পাশাপাশি মানুষের মতামত নিয়ে পঞ্চায়েত স্তরের প্রার্থী ঠিক করা হবে। ৬০ হাজার গ্রামীণ বুথে কে প্রার্থী হবেন, সেই প্রসঙ্গে সরাসরি মানুষের মতামত নেওয়া হবে। রাহুল গান্ধির ‘ভারত জোড়ো যাত্রা’ র সঙ্গে এর তাই কোনও মিল নেই। রাজ্যের ৬০ হাজার গ্রামীণ বুথে কারা কারা প্রার্থী হবেন সেটা ঠিক করতে এই কর্মসূচি।

এদিন অভিষেক জানিয়েছেন, আগে প্রার্থী ঠিক হতো চার দেওয়ালের অন্দরে। জেলা থেকে যেমন সুপারিশ আসতো তার ভিত্তিতে প্রার্থী ঠিক হতো। সেই পদ্ধতিতে বদল ঘটাতে চাইছেন তিনি। গুরুত্ব দিতে চাইছেন আমজনতার মতামতকে।

তিনি জানিয়েছেন, ‘তৃণমূলে নবজোয়ার’ কর্মসূচী দুটি ভাগে বিভক্ত। প্রথমত, জনসংযোগ যাত্রা, দ্বিতীয়ত, গ্রামবাংলার মতামত। জনসংযোগ যাত্রার আওতায় রাজ্যের বিভিন্ন প্রান্তে গিয়ে সভা করবেন তিনি। গ্রাম বাংলার মতামতে, জেলা থেকে বুথ সভাপতি এবং এলাকার বিশিষ্ট মানুষজনকে ডাকা হবে। একটি ক্যাম্পে গোপন ব্যালটে পঞ্চায়েতে প্রার্থী নিয়ে মতামত জানতে চাওয়া হবে।

সেখানে ভোটদান করা যেতে পারে প্রার্থী প্রসঙ্গে। এক্ষেত্রে নাম বা পরিচয় সম্পূর্ণ গোপন থাকবে। যদি কেউ ভোটদান করতে না পারেন সেক্ষেত্রে অনলাইনেও প্রার্থী প্রসঙ্গে মতামত জানানো যাবে। www..tnj Official.com-এ অনলাইনেই প্রার্থী প্রসঙ্গে মতামত জানানো যাবে। কোচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত এই যাত্রা হবে দুই মাস জুড়ে। আগামী ২৫ তারিখ থেকে দুই মাস পর্যন্ত এই কর্মসূচি চলবে। আর এই দুই মাস পথেই থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago