মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ২২ জন, হাসপাতালে ভর্তি ১৯ জন

খবর লাইভ : মেটিয়াবুরুজে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, আহত ২২ জন। এর মধ্যে কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি ১৯ জন । দু’জনকে ভর্তি করা হয়েছে সিএমআরআই হাসপাতালে । আহতদের মধ্যে রয়েছে দুই শিশুও। রান্নার সময় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। হাসপাতালে আহতদের দেখতে রাতেই পৌঁছন শহর কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

আরও পড়ুনঃ রেকর্ড তাপপ্রবাহ! বিশ্বের উষ্ণতম স্থানের মধ্যে সাত নম্বরে বাঁকুড়া

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এলাকার একটি বাড়িতে রান্নার সময় তীব্র শব্দে গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে। পরিস্থিতি থিতোতে দেখা যায় ২২ জন আহত হয়েছেন। স্থানীয়রা জানিয়েছেন, ১৯ জনকে এসএসকেএমে নিয়ে যাওয়া হয় তড়িঘড়ি। দু’জনকে নিয়ে যাওয়া হয় সিএমআরআইতে। এর মধ্যে আট জনকে প্রথমে সিএমআরআইতে নিয়ে যাওয়া হয়। দু’জনকে রেখে বাকিদের এসএসকেএমে রেফার করা হয়। তাঁরা এতটাই গুরুতর জখম হন, তার জন্যই রেফার বলে জানা গিয়েছে।

এ দিন বিস্ফোরণের পরই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। পৌঁছয় গার্ডেন রিচ থানার পুলিশ। যে সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে, তার কিছু টুকরো উদ্ধার করা হয়েছে। সেখান থেকে তথ্য সংগ্রহের কাজ চলছে। আগামী কাল সেখানে ফরেনসিক টিমও পৌঁছবে। যেখানে এই বিস্ফোরণ ঘটেছে, সেই এলাকা অত্যন্ত ঘিঞ্জি। তাই প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

7 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

7 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

7 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

7 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

7 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

7 months ago