রেকর্ড তাপপ্রবাহ! বিশ্বের উষ্ণতম স্থানের মধ্যে সাত নম্বরে বাঁকুড়া

খবর লাইভ : বাংলা জুড়ে গরমের  দাপট অব্যাহত। মৌসম ভবন আগেই জানিয়েছিল এবছর গরমের যাবতীয় পুরনো রেকর্ড ভাঙতে চলেছে। ঠিক সেই আশ.ঙ্কাই সত্যি হল। এমনিতেই বাংলার প্রতিটি জেলায় যেভাবে চল্লিশের উপরে তাপমাত্রার পারদ চড়েছিল, তাতে মনে করা হচ্ছিল যে এই বছর বোধহয় বিশ্ব রেকর্ড তৈরি হবে।আর সেটাই সত্যি হল! গত ২৪ ঘণ্টার আবহাওয়ার নিরিখে বিশ্বের উষ্ণতম শহরের  তালিকায় সপ্তম স্থানে জায়গা করে নিল বাংলার বাঁকুড়া।

যে তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে প্রথম দুই স্থানে রয়েছে মায়ানমারের চাউক এবং নিয়াউং। বিশ্বব্যাপী বাড়তে থাকা গরমের দাবদাহের নিরিখে এই রিপোর্ট তুলে ধরেছে এলডোরাডো ওয়েদার ওয়েবসাইট। এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে গতকাল থেকে আজ বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার হিসেবে বাঁকুড়া শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৪.১ ডিগ্রি। চাউক এবং নিয়াউং-তে গত ২৪ ঘন্টায় তাপমাত্রা পারদ ছুঁয়েছে ৪৫°। এলডোরাডো ওয়েদার ওয়েবসাইট বৃহস্পতিবার বিশ্বজুড়ে সমীক্ষা নিরিখে উষ্ণতম শহরের তালিকা প্রকাশ করেছে। তৃতীয় স্থানে নাইজেরিয়ার সোরাও, সেখানে তাপমাত্রার পারদ ৪৪.৬ ডিগ্রি। চতুর্থ স্থানে রয়েছে এলাহাবাদ (৪৪.৫ ডিগ্রি)। পঞ্চমে বারিপোদা , তাপমাত্রা ৪৪. ৫ ডিগ্রি। ভারতের খাজুরাহো এবং জামশেদপুরের নাম রয়েছে এই তালিকায়। পরিবেশ বিশেষজ্ঞরা। বলছেন এখনো যদি উপযুক্ত ব্যবস্থা নেওয়া না হয় তাহলে আগামী দিন সত্যি ভয়ংকর হয়ে উঠতে চলেছে।

News Desk

Recent Posts

মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যু

খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…

2 months ago

গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ

খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…

2 months ago

সুপ্রিম কোর্টে রাজ্যের গালে চড়, ৩১শে মার্চের মধ্যে বকেয়া ডিএ-র ২৫ শতাংশ দিতেই হবে

খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…

2 months ago

রাজ্যের আবেদন খারিজ করল কমিশন, এসআইআর-র কাজে ভিন রাজ্যে যেতেই হচ্ছে স্বরাষ্ট্রসচিব-সহ দুই সিপি-কে

খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…

2 months ago

রাস্তা সংস্কারের কাজে নিজেই হাত মেলালেন গাজোলের বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন

খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…

2 months ago

সুপ্রিম কোর্টে ফের পিছল আইপ্যাক মামলার শুনানি,শুধুমাত্র দলের নথি নিয়েছিলাম: জানালেন মমতা

খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…

2 months ago