খবর লাইভ : খোঁজ মিলছিল না মুকুল রায়ের!সোমবার বিকেলের পর থেকে তাঁর খোঁজ মিলছিল না। একজন প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তি কোথায় গেলেন তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছিল।এয়ারপোর্ট থানায় এফআইআর দায়ের করা হয়েছিল। এমনকি বীজপুর থানাতেও বাবার নিখোঁজের বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন শুভ্রাংশু।
আরও পড়ুনঃ ভাঙড়ের মাঠে পুড়ছে সরকারি নথি! তথ্য অনুসন্ধানে হাজির সিবিআই
কেউ কেউ দাবি করেন, মুকুল রায় দিল্লি চলে গিয়েছেন। যে দুই যুবকের সঙ্গে তিনি দিল্লি গিয়েছেন তাঁরা তাঁর পরিচিত বলেও দাবি করা হয়েছিল। তবে এই জল্পনার মধ্যেই এক সংবাদমাধ্যমের সামনে এসেছেন মুকুল রায়। শুধু তাই নয়, সেই সংবাদমাধ্যমকে কৃষ্ণনগরের বিধায়ক দিল্লি আসার খবর স্বীকার করে নিয়েছেন। চিকিৎসা করাতেই নাকি তিনি দিল্লি গিয়েছেন।
দীর্ঘদিন পর মুকুল রায়ের দিল্লি যাত্রা নিয়ে একাধিক জল্পনা তৈরি হয়েছে। যদিও তাঁর দাবি, আমি একজন বিধায়ক। দিল্লি আসতেই পারি। একটি বেসরকারি সংস্থার উড়ানের যাত্রী মুকুলের বোর্ডিং কার্ডের ছবি দিয়ে জানিয়েছিলেন, মুকুল দিল্লিতেই গিয়েছেন। তিনি যে দিল্লিতে, তা এ বার জানালেন মুকুল নিজেই।দিল্লি পৌঁছতেই তাঁর কাছে জানতে চাওয়া হয়েছিল, দিল্লির আসার কারণ। মুকুল উত্তর দেন, ‘‘এমনিই এসেছি। দিল্লিতে কি আমি আসতে পারি না? আমি তো আগেও অনেক বার দিল্লি এসেছি। এ বার একটু দেরি হয়ে গেল আসতে। আমি তো এখানকার এমএলএ। এখানকার এমপি! যত দিন প্রয়োজন, তত দিন থাকব। আমি এমনি কাজে এসেছি দিল্লিতে। কোনও বিশেষ কারণে আসিনি।’’
তিনি কি ডাক্তার দেখাতে দিল্লি এসেছেন? জবাব, ‘‘না, ডাক্তার দেখাতে দিল্লিতে আসতে হবে কেন! আমি প্রয়োজনে এসেছি।’’যদিও তাঁর সেই ‘প্রয়োজন’টি কী, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। সোমবার সন্ধ্যার উড়ানে কলকাতা থেকে দিল্লি পৌঁছন মুকুল। সঙ্গে ছিলেন দু’জন।
খবর লাইভ : মেঘালয়ের বেআইনি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ১৮ শ্রমিকের মৃত্যুখবর লাইভ :…
খবর লাইভ : গভীর রাতে ভূকম্পনে কেঁপে উঠল উত্তরবঙ্গ। দার্জিলিং, শিলিগুড়ি ও জলপাইগুড়িতে প্রবল কম্পনে…
খবর লাইভ : রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড়সড় স্বস্তির খবর। প্রায় এক দশক ধরে চলা…
খবর লাইভ : পশ্চিমবঙ্গ সরকারের অনুরোধ উপেক্ষা করে জাতীয় নির্বাচন কমিশন এসআইআর-এর কাজের জন্য রাজ্যের…
খবর লাইভ : পরনে ধুতি, মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকার মানুষের সঙ্গে রাস্তা সংস্কারের…
খবর লাইভ : সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক সংক্রান্ত মামলার শুনানি। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির…